Nehemiah 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তারা সকলে আমাদেরকে ভয় দেখাতে চাইত, বলতো, এই কাজে ওদের হাত দুর্বল হোক, তাতে তা সমাপ্ত হবে না। কিন্তু এখন, হে আল্লাহ্, তুমি আমার হাত সবল কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সকলে আমাদের ভয় দেখবার চেষ্টা করছিল, মনে করছিল, “এই কাজ করার জন্য ওদের হাত দুর্বল হয়ে যাবে, এবং তা সম্পূর্ণ হবে না।” কিন্তু আমি প্রার্থনা করলাম, “এখন আমার হাত শক্তিশালী করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তাহারা সকলে আমাদিগকে ভয় দেখাইতে চাহিত, বলিত, এই কর্ম্মে উহাদের হস্ত দুর্ব্বল হউক, তাহাতে তাহা সমাপ্ত হইবে না। কিন্তু এখন, [হে ঈশ্বর,] তুমি আমার হস্ত সবল কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তাহারা সকলে আমাদিগকে ভয় দেখাইতে চাহিত, বলিত, এই কর্মে উহাদের হস্ত দুর্বল হউক, তাহাতে তাহা সমাপ্ত হইবে না। কিন্তু এখন, [হে ঈশ্বর,] তুমি আমার হস্ত সবল কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা আমাদের কাজ থামিয়ে দেবার জন্য এই সব কথা বলে আমাদের ভয় দেখাবার চেষ্টা করতে লাগল। হে ঈশ্বর, এখন তুমি আমার হাতে শক্তি দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা আমাদের কাজ থামিয়ে দেবার জন্য এই সব কথা বলে আমাদের ভয় দেখাবার চেষ্টা করতে লাগল। হে আল্লাহ্, এখন তুমি আমার হাতে শক্তি দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সবাই এইভাবে আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিল যাতে আমরা দুর্বল হয়ে কাজ বন্ধ করে দিই।কিন্তু আমি প্রার্থনা করলাম, হে ঈশ্বর আমাকে শক্তি দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আসলে আমাদের শত্রুরা আমাদের ভয় দেখাতে চেষ্টা করছিল| ওরা ভাবছিল, “এসব করলে ইহুদীরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেবে আর দেওয়ালের কাজও শেষ হবে না|” কিন্তু আমি প্রার্থনা করেছিলাম, “হে ঈশ্বর, আমাকে শক্তি দাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তারা সবাই আমাদেরকে ভয় দেখাতে চাইত, এই কাজে ওদের হাত দুর্বল হোক, তাতে তা শেষ হবে না। কিন্তু এখন হে ঈশ্বর, তুমি আমার হাত শক্ত কর।