Nehemiah 7:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাচীর নির্মিত হওয়ার পর আমি সমস্ত দ্বারের কবাট স্থাপন করলাম এবং দ্বার-রক্ষক, গায়ক ও লেবীয়েরা নিযুক্ত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রাচীর গাঁথা হয়ে যাবার পর আমি দরজাগুলি ঠিক জায়গায় লাগালাম, এবং দ্বাররক্ষী, গায়ক ও লেবীয়দের নিযুক্ত করা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাচীর নির্ম্মিত হইলে পর আমি দ্বার সকলের কবাট স্থাপন করিলাম, এবং দ্বারপালকেরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাচীর নির্মিত হইলে পর আমি দ্বার সকলের কবাট স্থাপন করিলাম, এবং দ্বারপালকেরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেয়াল গাঁথা শেষ হলে পর আমি ফটকগুলোর দরজা লাগালাম। তার পরে ফটক-রক্ষী, গায়ক ও লেবীয়দের নিযুক্ত করা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেয়াল গাঁথা শেষ হলে পর আমি ফটকগুলোর দরজা লাগালাম। তার পরে দরজা-রক্ষী, কাওয়াল ও লেবীয়দের নিযুক্ত করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাচীর পুনর্নির্নিত হবার পরে এবং তার দ্বারগুলি যথাস্থানে স্থাপন করা হলে আমি দ্বাররক্ষক, গায়ক এবং লেবীয়দের নিযুক্ত করলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের দেওয়াল বানানোর কাজ শেষ হল| তারপর আমরা দরজায় পাল্লা বসালাম ও কারা সেই সব দরজায় পাহারা দেবে তার জন্য লোক ঠিক করলাম| আমরা গায়কদের এবং লেবীয়দেরও নিযুক্ত করলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেওয়াল গাঁথা শেষ হবার পর আমি ফটকগুলিতে দরজা লাগালাম এবং দারোয়ানরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হল।