Nehemiah 7:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি আমার ভাই হনানি ও দুর্গের শাসনকর্তা হনানিয়কে জেরুশালেমের উপরে নিযুক্ত করলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন এবং অনেক লোকের চেয়ে আল্লাহ্কে বেশি ভয় করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার ভাই হনানিকে ও দুর্গের শাসনকর্তা হনানিয়কে জেরুশালেমের উপর নিযুক্ত করলাম, কেননা হনানি বিশ্বস্ত লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশি ভয় করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন ভ্রাতা হনানিকে ও দুর্গের শাসনকর্ত্তা হনানিয়কে যিরূশালেমের উপরে নিযুক্ত করিলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন, এবং অনেক লোক অপেক্ষা ঈশ্বরকে ভয় করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন ভ্রাতা হনানিকে ও দুর্গের শাসনকর্তা হনানিয়কে যিরূশালেমের উপরে নিযুক্ত করিলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন, এবং অনেক লোক অপেক্ষা ঈশ্বরকে ভয় করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার ভাই হনানি ও দুর্গের সেনাপতি হনানিয়কে আমি যিরূশালেমের ভার দিলাম, কারণ হনানিয় সৎ লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশী ভক্তিপূর্ণ ভয় করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার ভাই হনানি ও কেল্লার সেনাপতি হনানিয়কে আমি জেরুজালেমের ভার দিলাম, কারণ হনানিয় সৎ লোক ছিলেন এবং আল্লাহ্কে অনেকের চেয়ে বেশী ভয় করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আমার ভাই হনানিকে এবং দুর্গের রক্ষক হনানিয়কে জেরুশালেমের প্রশাসক নিযুক্ত করলাম কারণ সে অন্য সকলের চেয়ে অধিক বিশ্বাসযোগ্য এবং ঈশ্বরভক্ত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর আমি আমার ভাই হনানি ও হনানিয় নামে আরেক ব্যক্তিকে যথাক্রমে জেরুশালেম শহরের দায়িত্ব ও দুর্গের সেনাপতির দায়িত্ব দিলাম| আমি আমার ভাই হনানিকে বেছে নিয়েছিলাম কারণ অন্যান্যদের থেকে সে খুবই সৎ ও তার ঈশ্বরে বেশী ভয় ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি নিজের ভাই হনানি ও দুর্গের সেনাপতি হনানিয়কে যিরূশালেমের ভার দিলাম, কারণ হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন এবং ঈশ্বরকে অনেকের চেয়ে বেশী ভয় করতেন।