Nehemiah 7:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নগরটি অনেক বড় ও অনেক স্থান জুড়ে ছিল, কিন্তু তার মধ্যে লোক অল্প ছিল এবং বাড়িগুলোও নির্মাণ করা যায় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় জেরুশালেম নগর ছিল বড়ো ও অনেক জায়গা জুড়ে, কিন্তু তার মধ্যে অল্প সংখ্যক লোক ছিল, এবং সব বাড়িও তখন তৈরি করা হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগর বৃহৎ ও বিস্তারিত, কিন্তু তন্মধ্যে লোক অল্প ছিল, গৃহ সকলও নির্ম্মাণ করা যায় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নগর বৃহৎ ও বিস্তারিত, কিন্তু তন্মধ্যে লোক অল্প ছিল, গৃহ সকলও নির্মাণ করা যায় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই রকম ব্যবস্থা করা হল, কারণ যিরূশালেম শহরটা ছিল বড় এবং অনেক জায়গা জুড়ে, কিন্তু লোক ছিল খুব কম আর ঘর-বাড়ীও তখন তৈরী করা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই রকম ব্যবস্থা করা হল, কারণ জেরুজালেম শহরটা ছিল বড় এবং অনেক জায়গা জুড়ে, কিন্তু লোক ছিল খুব কম আর ঘর-বাড়ীও তখন তৈরী করা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরটি আকারে বেশ বড় এব প্রশস্ত হলেও তার মধ্যে খুব কম লোকের বাস ছিল এবং তখন বাড়িও বেশি তৈরী হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম শহরটি খুবই বড়| শহরে অনেক জায়গা থাকলেও, তুলনায় বাসিন্দার সংখ্যা কম| বাড়ি-ঘরও তখন সমস্ত বানানো হয়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহর বড় ও বিস্তৃত, কিন্তু তার মধ্যে লোক অল্প ছিল, বাড়িগুলোও তৈরী করা যায়নি