Nehemiah 7:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা বন্দীরূপে নীত হয়েছিল, ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দীদশা থেকে যাত্রা করে জেরুশালেম ও এহুদাতে যার যার নগরে ফিরে এল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের বন্দি করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সেই প্রদেশের এইসব লোকজন নির্বাসন কাটিয়ে জেরুশালেম ও যিহূদায় নিজের নিজের নগরে ফিরে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর যাহাদিগকে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরূশালেমে ও যিহূদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর যাহাদিগকে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরূশালেমে ও যিহূদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবুখদ্‌নিৎসর যে সব ইস্রায়েলীয়দের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বন্দী অবস্থা থেকে যিরূশালেম ও যিহূদায় নিজের নিজের শহর ও গ্রামে ফিরে এসেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যে সব বনি-ইসরাইলদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বন্দী অবস্থা থেকে জেরুজালেম ও এহুদায় নিজের নিজের শহর ও গ্রামে ফিরে এসেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই লোকগুলিকে ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার বন্দী করে নিয়ে গিয়েছিলেন। তারা পরে নিজেদের শহর জেরুশালেম এবং যিহুদীয়াতে ফিরে এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ইহুদীরা বন্দীদশা থেকে জেরুশালেম এবং যিহূদায় ফিরে এসেছিল| রাজা নবূখদনিৎ‌সর এদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন| এরা হল: যেশূয়, নহিমিয়, অসরিয়, রয়মিয়া, নহমানি,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা বন্দী অবস্থায় আনা হয়েছিল, বাবিলের রাজা নবূখদনিত্সর যাদেরকে বন্দী করে নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী অবস্থা থেকে গিয়ে যিরূশালেম ও যিহূদাতে নিজের নিজের শহরে ফিরে আসল;