Nehemiah 7:61 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তেল্‌মেলহ, তেল্‌হর্শা, কারুবী, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত সমস্ত লোক এল; কিন্তু তারা ইসরায়েল লোক কি না এই বিষয়ে নিজ নিজ পিতৃকুল কি গোত্রের প্রমাণ দিতে পারল না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তেল্-মেলহ, তেল্-হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এসব স্থান থেকে নিম্নলিখিত লোকেরা এসেছিল, কিন্তু তারা ইস্রায়েলী লোক কি না, এ বিষয়ে নিজ নিজ পিতৃকুলের প্রমাণ দিতে পারল না:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তেল্‌মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন, ও ইম্মের, এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল; কিন্তু তাহারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে আপন আপন পিতৃকুল কি গোত্রের প্রমাণ দিতে পারিল না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তেল্‌মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল; কিন্তু তাহারা ইস্রায়েলীয় লোক কি না, এই বিষয়ে আপন আপন পিতৃকুল কি গোত্রের প্রমাণ দিতে পারিল না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তেল্‌-মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এলাকা থেকে যারা এসেছিল তারা ইস্রায়েলীয় বলে নিজেদের প্রমাণ করতে পারল না। তারা হল:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তেল্‌-মেলহ, তেল্‌হর্শা, কারুবী, অদ্দন ও ইম্মেরের এলাকা থেকে যারা এসেছিল তারা ইসরাইলীয় বলে নিজেদের প্রমাণ করতে পারল না। তারা হল:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তেলমেলহ, তেলহর্শা, করূব, আদন ও ইম্মের—এই সব শহর থেকে এসেছিলল কিন্তু তারা যে ইসরায়েল জাতির বংশধর তার প্রমাণ দিতে পারেনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কয়েকজন লোক তেল্মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মের শহর থেকে জেরুশালেমে এসেছিল| তাদের পরিবারগুলি ইস্রায়েল থেকে উদ্ভূত কিনা তা তারা প্রমাণ করতে পারেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তেল্‌ মেলহ, তেল্‌হর্শা, করূব, অদ্দন ও ইম্মেরের এই এলাকা থেকে নিম্নলিখিত লোকেরা এল আসল; কিন্তু তারা ইস্রায়েলীয় লোক কি না, এ বিষয়ে নিজের নিজের বাবার বংশ কি গোষ্ঠীর প্রমাণ করতে পারল না;