Nehemiah 7:64 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খান্দাননামায় বর্ণিত লোকদের মধ্যে এরা যার যার খান্দাননামায় খোঁজ করে পেল না, এজন্য এরা নাপাক গণিত হয়ে ইমামের পদ থেকে বাদ পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বংশতালিকায় এই লোকেরা তাদের বংশের খোঁজ করেছিল কিন্তু পায়নি, এবং সেই কারণে তারা অশুচি বলে তাদের যাজকের পদ থেকে বাদ দেওয়া হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বংশাবলিতে বর্ণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য ইহারা অশুচি গণিত হইয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বংশাবলিতে বর্ণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য ইহারা অশুচি গণিত হইয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের বংশসংক্রান্ত নথিপত্র খুঁজে পায়নি তাই অশুচি বলে তাঁদের পৌরোহিত্য থেকে বাদ দেওয়া হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহেতু তারা তাদের বংশতালিকা বা তাদের পূর্বপুরুষরা যাজক ছিলেন কিনা তা প্রমাণ করতে পারল না, সেহেতু যাজকদের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বংশ তালিকাতে বলা লোকদের মধ্যে এরা নিজের নিজের বংশ তালিকা খোঁজ করে পেল না, এই জন্য এরা অশুচি গণ্য হয়ে যাজকত্ব থেকে বাদ হয়ে গেল।