Nehemiah 7:65 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শাসনকর্তা তাদেরকে বললেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক ইমাম অধিষ্ঠিত না হবেন, সেই পর্যন্ত তোমরা পবিত্র বস্তু ভোজন করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং, শাসনকর্তা তাদের এই আদেশ দিয়েছিলেন, যে ঊরীম ও তুম্মীম ব্যবহারকারী কোনো যাজক না আসা পর্যন্ত যেন লোকেরা কোনও মহাপবিত্র খাদ্য ভোজন না করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শাসনকর্ত্তা তাহাদিগকে কহিলেন, যে পর্য্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবেন, তাবৎ তোমরা পবিত্র বস্তু ভোজন করিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শাসনকর্তা তাহাদিগকে কহিলেন, যে পর্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবেন, তাবৎ তোমরা পবিত্র বস্তু ভোজন করিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শাসনকর্তা তাদের আদেশ দিলেন যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন পুরোহিত পাওয়া না যায় ততদিন পর্যন্ত তারা যেন মহাপবিত্র খাবারের কিছু না খায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শাসনকর্তা তাদের হুকুম দিলেন যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন ইমাম পাওয়া না যায় ততদিন পর্যন্ত তারা যেন মহাপবিত্র খাবারের কিছু না খায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইজন্য শাসনকর্তা আদেশ দিলেন উরীম ও তুম্মীম ব্যবহারের উপযুক্ত অধিকারী একজন পুরোহিত নিযুক্ত না হওয়া পর্যন্ত তারা কোন পবিত্র খাদ্যবস্তু গ্রহণ করতে পারবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজ্যপাল ওই সমস্ত ব্যক্তিদের, পবিত্র খাবার খেতে বারণ করলেন যতক্ষণ পর্যন্ত না প্রধান যাজক ঊরীম ও তুম্মীম ব্যবহার করে ঈশ্বরের কাছে জেনে নেন কি করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আ র শাসনকর্ত্তা তাদেরকে আদেশ দিলেন, যতদিন ঊরীম ও তুম্মীম ব্যবহার করবার অধিকারী কোন যাজক উত্পন্ন না হয়, ততদিন পর্যন্ত তোমরা পবিত্র খাবারের কিছু খেয় না।