Nehemiah 7:70 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ সেই কাজের জন্য দান করলো। শাসনকর্তা ভাণ্ডারে সোনার এক হাজার অদর্কোন ও পঞ্চাশটি বাটি এবং ইমামদের জন্য পাঁচ শত ত্রিশটি কোর্তা দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতৃকুলপতিদের মধ্যে কেউ কেউ সেই কাজের জন্য দান করল। শাসনকর্তা ভাণ্ডারে 1,000 অদর্কোন সোনা ও পঞ্চাশটি বাটি এবং যাজকদের জন্য 530-টি পোশাক দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্ম্মের জন্য দান করিল। শাসনকর্ত্তা ভাণ্ডারে স্বর্ণের এক সহস্র অদর্কোন ও পঞ্চাশটী বাটী এবং যাজকদের জন্য পাঁচ শত ত্রিশটী অঙ্গরক্ষক দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্মের জন্য দান করিল। শাসনকর্তা ভাণ্ডারে স্বর্ণের এক সহস্র অদর্কোন ও পঞ্চাশটি বাটী, এবং যাজকদের জন্য পাঁচ শত ত্রিশটি অঙ্গরক্ষক দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ উপাসনা-ঘরের কাজের জন্য দান করলেন। শাসনকর্তা ধনভাণ্ডারে দিলেন সাড়ে ছয় কেজি সোনা, পঞ্চাশটা পাত্র ও পুরোহিতদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ বায়তুল-মোকাদ্দসের কাজের জন্য দান করলেন। শাসনকর্তা ধনভাণ্ডারে দিলেন সাড়ে ছয় কেজি সোনা, পঞ্চাশটা পাত্র ও ইমামদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দির সংস্কারের কাজে বহুলোক দানসামগ্রী উৎসর্গ করেছিল। শাসনকর্তারা অর্থভাণ্ডারে 1000 স্বর্ণমুদ্রা, উপাসনার কাজে ব্যবহারের জন্য 50টি গামলা ও পুরোহিতদের 530টি পোশাক দান করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা, 1/1-3 টন রূপা এবং যাজকদের জন্য 67 টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বংশের প্রধান লোকদের মধ্যে কেউ কেউ কাজের জন্য দান করলেন। শাসনকর্ত্তা ধনভান্ডারে দিলেন এক হাজার সোনা র অর্দকোন, পঞ্চাশটা বাটি ও যাজকদের জন্য পাঁচশো ত্রিশটা পোশাক দিলেন।