Nehemiah 7:73 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমামেরা, লেবীয়ের দ্বারপালেরা ও গায়কেরা এবং কোন কোন লোক ও নথীনীয়েরা এবং সমস্ত ইসরাইল নিজ নিজ নগরে বাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজকেরা, লেবীয়েরা, দ্বাররক্ষীরা, গায়কেরা এবং মন্দিরের দাসেরা বিশেষ কিছু লোকের ও অবশিষ্ট ইস্রায়েলীদের সঙ্গে নিজের নিজের নগরে বসবাস করতে লাগল। সপ্তম মাসে ইস্রায়েলীরা নিজের নিজের নগরে বসবাস করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা ও গায়কেরা, এবং কোন কোন প্রজা ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা ও গায়কেরা, এবং কোন কোন প্রজা ও নথীনীয়েরা, এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিতেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, উপাসনা-ঘরের সেবাকারীরা এবং অন্যান্য লোকেরা, অর্থাৎ সমস্ত ইস্রায়েলীয়েরা সপ্তম মাসের আগে যে যার গ্রাম ও শহরে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমামেরা, লেবীয়রা, রক্ষীরা, কাওয়ালেরা, বায়তুল-মোকাদ্দসের খেদমতকারীরা এবং অন্যান্য লোকেরা, অর্থাৎ সমস্ত বনি-ইসরাইল সপ্তম মাসের আগে যে যার গ্রাম ও শহরে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতেরা, লেবীয়েরা, দ্বাররক্ষকেরা, গায়কেরা এবং কিছু সংখ্যক লোকসহ উপাসনাগৃহের ভৃত্যেরা ও ইসরায়েল বংশীয় বাকী লোকেরা নিজেদের শহরে বসতি স্থাপন করেছিল।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজকেরা, লেবীয়েরা, রক্ষীরা, গায়কেরা, কোনো লোক ও নথীনীয়েরা এবং সমস্ত ইস্রায়েলীয়েরা নিজের নিজের শহরে বাস করতে লাগল।