Nehemiah 8:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সপ্তম মাস উপস্থিত হলে বনি-ইসরাইল নিজ নিজ নগরে ছিল। আর সমস্ত লোক একটি মানুষের মত পানি-দ্বারের সম্মুখস্থ চকে একত্র হল; এবং তারা অধ্যাপক উযায়েরকে মূসার শরীয়ত-কিতাব আনতে বললো যা আল্লাহ্‌ ইসরাইলকে দিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত লোক একসঙ্গে জল-দ্বারের সামনের চকে জড়ো হল। তারা বিধানের অধ্যাপক ইষ্রাকে মোশির বিধানপুস্তক আনতে বলল, যেখানে ইস্রায়েলের জন্য সদাপ্রভুর আদেশ দেওয়া ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সপ্তম মাস উপস্থিত হইলে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন নগরে ছিল। আর সমস্ত লোক এক মানুষের ন্যায় জল-দ্বারের সম্মুখস্থ চকে একত্র হইল; এবং তাহারা অধ্যাপক ইষ্রাকে ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর আদিষ্ট মোশির ব্যবস্থা-পুস্তক আনিতে কহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সপ্তম মাস উপস্থিত হইলে ইস্রায়েল-সন্তানগণ আপন আপন নগরে ছিল। আর সমস্ত লোক এক মনুষ্যের ন্যায় জল-দ্বারের সম্মুখস্থ চকে একত্র হইল; এবং তাহারা অধ্যাপক ইষ্রাকে ইস্রায়েলের প্রতি সদাপ্রভুর আদিষ্ট মোশির ব্যবস্থা-পুস্তক আনিতে কহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম মাসের আগে সমস্ত লোক একসংগে মিলে জল-ফটকের সামনের চকে জড়ো হল। তারা ধর্ম-শিক্ষক ইষ্রাকে ইস্রায়েলীয়দের জন্য সদাপ্রভুর দেওয়া আদেশ, অর্থাৎ মোশির আইন-কানুনের বইখানা নিয়ে আসতে বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম মাসের আগে সমস্ত লোক একসংগে মিলে পানি-দরজার সামনের চকে জমায়েত হল। তারা আলেম উযায়েরকে বনি-ইসরাইলদের জন্য মাবুদের দেওয়া শরীয়ত, অর্থাৎ তৌরাত কিতাব নিয়ে আসতে বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সপ্তম মাসে ইসরায়েলীরা সকলে নিজের নিজের শহরে স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করে। মাসের প্রথমেই তারা জেরুশালেম নগরীর জলদ্বারের কাছের চত্বরে এক সভায় মিলিত হয়েছিল। প্রভু পরমেশ্বর ইসরায়েলের জন্য যে বিধান দিয়েছিলেন মোশির সেই বিধিসমূহের বইটি তারা অধ্যাপক ইষাকে আনতে অনুরোধ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শেষ পর্যন্ত বছরের সপ্তম মাসে ইস্রায়েলের সমস্ত বাসিন্দা এক জায়গায় জড়ো হল| এরা সকলে একই উদ্দেশ্য নিয়ে একত্রে এসেছিল যেন জলদ্বারের সামনে খোলা চত্বরে তারা ছিল একটি মানুষ| এরা সকলে মিলে শিক্ষক ইষ্রাকে মোশির বিধিপুস্তকটি আনতে অনুরোধ করল| উল্লেখ্য প্রভু ইস্রায়েলের বাসিন্দাদের জন্য যে বিধিনির্দেশগুলি দেন তা এই গ্রন্থে লিপিবদ্ধ ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সপ্তম মাস আসলে ইস্রায়েলীয়রা নিজের নিজের শহরে ছিল। আর সমস্ত লোক একসঙ্গে এক মানুষের মত মিলে জল দরজার সামনের চকে জড়ো হল এবং তারা লিপিকার ইষ্রাকে ইস্রায়েলীয়দের জন্য সদাপ্রভুর দেওয়া আদেশ, অর্থাৎ মোশির ব্যবস্থার বইটি নিয়ে আসতে বলল।