Nehemiah 8:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবীয়েরাও লোক সকলকে শান্ত করে বললো, শান্ত হও, কেননা আজ পবিত্র দিন, তোমরা বিষণ্ন হয়ো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয়েরা সমস্ত লোকদের শান্ত করে বললেন, “তোমরা নীরব হও, কারণ আজকের দিনটি পবিত্র। তোমরা দুঃখ করো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেবীয়েরাও লোক সকলকে শান্ত করিয়া কহিল, নীরব হও, কেননা অদ্য পবিত্র দিন, তোমরা বিষণ্ণ হইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেবীয়েরাও লোক সকলকে শান্ত করিয়া কহিল, নীরব হও, কেননা অদ্য পবিত্র দিন, তোমরা বিষণ্ন হইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়েরা সমস্ত লোকদের শান্ত করে বললেন, “আপনারা নীরব হন, কারণ আজকের দিনটা পবিত্র। আপনারা দুঃখ করবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়রা সমস্ত লোকদের শান্ত করে বললেন, “আপনারা নীরব হন, কারণ আজকের দিনটা পবিত্র। আপনারা দুঃখ করবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়েরা তখন এই বলে লোকদের শান্ত করলেন, তোমরা শান্ত হও, শোক করো না কারণ এই দিনটি পবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লেবীয়বর্গরা লোকদের শান্ত হতে সাহায্য করল| তারা বলল, “চুপ কর এবং শান্ত হও| আজ একটি বিশেষ দিন| মন খারাপ করো না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়েরা সমস্ত লোকদের শান্ত করে বললেন, “নীরব হও, কারণ আজকের দিন টা পবিত্র। তোমরা দুঃখিত হয়ো না।”