Nehemiah 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতি, ইমাম ও লেবীয়েরা শরীয়তের কালামে মনোনিবেশ করার জন্য অধ্যাপক উযায়েরের কাছে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর মাসের দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা ও লেবীয়েরা বিধানের কথা ভালো করে বুঝবার জন্য অধ্যাপক ইষ্রার কাছে একত্র হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা ও লেবীয়েরা ব্যবস্থার বাক্যে মনোনিবেশ করিবার জন্য অধ্যাপক ইষ্রার কাছে একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা ও লেবীয়েরা ব্যবস্থার বাক্যে মনোনিবেশ করিবার জন্য অধ্যাপক ইষ্রার কাছে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মাসের দ্বিতীয় দিনে সমস্ত বংশের প্রধান লোকেরা, পুরোহিতেরা ও লেবীয়েরা আইন-কানুন ভাল করে বুঝবার জন্য ধর্ম-শিক্ষক ইষ্রার কাছে একত্র হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মাসের দ্বিতীয় দিনে সমস্ত বংশের প্রধান লোকেরা, ইমামেরা ও লেবীয়রা তৌরাত কিতাব ভাল করে বুঝবার জন্য আলেম উযায়েরের কাছে একত্র হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন গোষ্ঠীপতিরা পুরোহিত ও লেবীয়দের সঙ্গে বিধানের শিক্ষা গ্রহণের জন্য অধ্যাপক ইষ্রার কাছে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ঐ একই মাসের দ্বিতীয় দিনে প্রত্যেকটি পরিবার প্রধান ইষ্রা, যাজকবর্গ ও লেবীয়দের সঙ্গে দেখা করতে গেল| সকলেই বিধিগুলি সম্পর্কে পড়াশোনা করার জন্য ইষ্রাকে ঘিরে ধরল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দ্বিতীয় দিনের সমস্ত বংশের প্রধান লোকেরা, যাজকেরা ও লেবীয়েরা ব্যবস্থা ভাল করে বুঝবার জন্য অধ্যাপক ইষ্রার কাছে জড়ো হলেন।