Nehemiah 8:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা দেখতে পেল, কালামে এই কথা লেখা আছে যে, মাবুদ মূসা দ্বারা এই হুকুম দিয়েছিলেন, বনি-ইসরাইল সপ্তম মাসের উৎসবকালে কুটিরে বাস করবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ব্যবস্থায় দেখতে পেল মোশির মাধ্যমে সদাপ্রভু এই আজ্ঞা দিয়েছিলেন যে, সপ্তম মাসের পর্বের সময় ইস্রায়েলীরা কুঁড়ে ঘরে বাস করবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা দেখিতে পাইল, ব্যবস্থায় এই কথা লেখা আছে যে, সদাপ্রভু মোশি দ্বারা এই আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ সপ্তম মাসের উৎসবকালে কুটীরে বাস করিবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা দেখিতে পাইল, ব্যবস্থায় এই কথা লেখা আছে যে, সদাপ্রভু মোশি দ্বারা এই আজ্ঞা দিয়াছিলেন, ইস্রায়েল-সন্তানগণ সপ্তম মাসের উৎসবকালে কুটিরে বাস করিবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা আইন-কানুনের মধ্যে দেখতে পেলেন মোশির মধ্য দিয়ে সদাপ্রভু এই আদেশ দিয়েছেন যে, সপ্তম মাসের পর্বের সময় ইস্রায়েলীয়েরা কুঁড়ে-ঘরে বাস করবে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা তৌরাতের মধ্যে দেখতে পেলেন মূসার মধ্য দিয়ে মাবুদ এই হুকুম দিয়েছেন যে, সপ্তম মাসের ঈদের সময় বনি-ইসরাইলরা কুঁড়ে-ঘরে বাস করবে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা দেখলেন মোশির মাধ্যমে পরমেশ্বর যে বিধানের নির্দেশ দিয়েছিলেন তাতে লেখা আছে যে সপ্তম মাসে কুটির উৎসবের সময় ইসরায়েলীরা কুটিরে বাস করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধিগুলি পড়াশোনা করার পর তারা, মোশির মাধ্যমে প্রভু ইস্রায়েলের লোকদের, বছরের সপ্তম মাসে কুটির থেকে যে একটি উৎসব পালন করবার আজ্ঞা দিয়েছিলেন, তা জানতে পারল| জেরুশালেমে ফেরবার পথে, তারা বিভিন্ন শহরের মধ্যে দিয়ে যেতে যেতে, লোকদের বলবে: “পর্বত থেকে জলপাই, গুলমেঁদি ও খর্জুর এবং ছায়া শাখাগুলি কাট| বিধিটিতে যেমন বলা আছে ঐ শাখাগুলি ব্যবহার করে পর্ব পালন করবার জন্য অস্থায়ী কুটির তৈরী কর| বিধিতে যেমন বলা আছে তেমনভাবে কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁরা দেখতে পেল, ব্যবস্থায় এই কথা লেখা আছে যে, সদাপ্রভু মোশির মাধ্যমে এই আ জ্ঞা দিয়েছিলেন, ইস্রায়েলীয়রা সপ্তম মাসের উত্সবের দিন তাঁবুতে বাস করবে;