Nehemiah 8:15 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং নিজেদের সকল নগরে ও জেরুশালেমে এই কথা ঘোষণা ও তবলিগ করবে, যেরকম লেখা আছে, সেই অনুসারে কুটির তৈরি করার জন্য পর্বতে গিয়ে জলপাই গাছের ডাল, বন্য জলপাই গাছের ডাল, গুলমেঁদির ডাল, খেজুর গাছের ডাল ও পাতা-ভরা গাছের ডাল আন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাদের সকল নগরে ও জেরুশালেমে তারা এই কথা প্রচার ও ঘোষণা করবে “তোমরা পাহাড়ি এলাকায় গিয়ে কুঁড়ে ঘর তৈরি করার জন্য জলপাই, বুনো জলপাই গাছের ডাল এবং গুলমেদির ডাল, খেজুর গাছের ডাল ও পাতাভরা গাছের ডাল নিয়ে আসবে,” যেমন লেখা আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আপনাদের সকল নগরে ও যিরূশালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে, তদনুসারে কুটীর নির্ম্মাণার্থে পর্ব্বতে গিয়া জিত বৃক্ষের শাখা, বন্য জিত বৃক্ষের শাখা, গুলমেঁদির শাখা, খর্জ্জুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আপনাদের সকল নগরে ও যিরূশালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে, তদনুসারে কুটির নির্মাণার্থে পর্বতে গিয়া জলপাই বৃক্ষের শাখা, বন্য জলপাই বৃক্ষের শাখা, গুলমেঁদির শাখা, খর্জুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাদের গ্রামগুলোতে ও যিরূশালেমে তারা এই কথা ঘোষণা ও প্রচার করবে, “যেমন লেখা আছে সেইমত তোমরা পাহাড়ী এলাকায় গিয়ে কুঁড়ে-ঘর বানাবার জন্য জলপাই ও বুনো জলপাই গাছের ডাল আর গুলমেঁদি, খেজুর ও পাতা-ভরা গাছের ডাল নিয়ে আসবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাদের গ্রামগুলোতে ও জেরুজালেমে তারা এই কথা ঘোষণা ও প্রচার করবে, “যেমন লেখা আছে সেইমত তোমরা পাহাড়ী এলাকায় গিয়ে কুঁড়ে-ঘর বানাবার জন্য জলপাই ও বুনো জলপাই গাছের ডাল আর গুলমেঁদি, খেজুর ও পাতা-ভরা গাছের ডাল নিয়ে আসবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা এই সব কথা ঘোষণা করবে এবং তাদের সমস্ত নগরে আর জেরুশালেমে এই কথা প্রচার করবে, ‘পার্বত্যদেশে যাও। জলপাই এবং বন্য জলপাইয়ের শাখা সংগ্রহ করে আন, গুলমেদি, খেজুর আর ছায়াময় বৃক্ষের শাখা সংগ্রহ করে এনে যেমন লেখা আছে সেইভাবে কুটির তৈরী কর।’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং নিজের সব শহরে ও যিরূশালেমে তারা এই কথা ঘোষণা ও প্রচার করবে, “যেমন লেখা আছে, সেইমত তোমরা পাহাড়ী এলাকায় গিয়ে আশ্রয় স্থান বানাবার জন্য জিত ও বুনো জিত গাছের ডাল আর গুলমেঁদি, খেজুর ও পাতা ভরা গাছের ডাল নিয়ে আসবে।”