Nehemiah 8:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে লোকেরা বাইরে গেল ও সেসব এনে প্রত্যেকে নিজ নিজ বাড়ির ছাদে ও প্রাঙ্গণে এবং আল্লাহ্র গৃহের সকল প্রাঙ্গণে, পানি-দ্বারের চকে ও আফরাহীম-দ্বারের চকে নিজেদের জন্য কুটির তৈরি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য লোকেরা বাইরে গিয়ে ডাল নিয়ে এসে তাদের ঘরের ছাদের উপর, উঠানে, ঈশ্বরের গৃহের উঠানে ও জল-দ্বারের কাছের চকে এবং ইফ্রয়িমের দ্বারের চকে নিজেদের জন্য কুঁড়ে ঘর তৈরি করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে লোকেরা বাহিরে গেল, ও সেই সকল আনিয়া প্রত্যেক জন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জল-দ্বারের চকে ও ইফ্রয়িম-দ্বারের চকে আপনাদের জন্য কুটীর নির্ম্মাণ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে লোকেরা বাহিরে গেল, ও সেই সকল আনিয়া প্রত্যেক জন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জল-দ্বারের চকে ও ইফ্রয়িম-দ্বারের চকে আপনাদের জন্য কুটির নির্মাণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য লোকেরা গিয়ে ডাল নিয়ে এসে কেউ কেউ তাদের ঘরের ছাদের উপরে কিম্বা উঠানে কিম্বা ঈশ্বরের ঘরের উঠানে কিম্বা জল-ফটকের কাছের চকে কিম্বা ইফ্রয়িম-ফটকের কাছের চকে নিজেদের জন্য কুঁড়ে-ঘর তৈরী করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য লোকেরা গিয়ে ডাল নিয়ে এসে কেউ কেউ তাদের ঘরের ছাদের উপরে কিংবা উঠানে কিংবা আল্লাহ্র ঘরের উঠানে কিংবা পানি-দরজার কাছের চকে কিংবা আফরাহীম-দরজার কাছের চকে নিজেদের জন্য কুঁড়ে-ঘর তৈরী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইমত লোকেরা বার হয়ে পড়ল এবং ডালপালা নিয়ে এসে নিজেদের বাড়ির ছাতে, ঈশ্বরের উপাসনাগৃহের প্রাঙ্গণে, জলদ্বারের চত্বরে এবং ইফ্রয়িমের দ্বারের কাছে কুটির নির্মাণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা শোনার পর লোকরা গিয়ে এই সব গাছের শাখা সংগ্রহ করে নিজেরা নিজেদের জন্য অস্থায়ী কুটির বানালো| তারা তাদের বাড়ির ছাদে, উঠোনে, মন্দির প্রাঙ্গনে, জলদ্বারের কাছে ও ইফ্রয়িম-দ্বারের কাছে উন্মুক্ত স্থানে কুটিরগুলি বানালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে লোকেরা গিয়ে ডাল নিয়ে এসে প্রত্যেক জন নিজের ঘরের ছাদের উপরে কিম্বা উঠানে কিম্বা ঈশ্বরের ঘরের উঠানে কিম্বা জল দরজার কাছের চকে কিম্বা ইফ্রয়িম দরজার কাছের চকে নিজেদের জন্য তাঁবু তৈরী করল।