Nehemiah 8:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর উযায়ের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিন আল্লাহ্র শরীয়ত-কিতাব পাঠ করলেন। আর লোকেরা সাত দিন ঈদ পালন করলো এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব-সভা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম দিন থেকে শুরু করে শেষদিন পর্যন্ত ইষ্রা প্রতিদিনই ঈশ্বরের বিধানপুস্তক পড়লেন। লোকেরা সাত দিন ধরে পর্ব পালন করল আর অষ্টম দিনে নিয়ম অনুসারে শেষ দিনের বিশেষ সভা হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইষ্রা প্রথম দিন হইতে শেষ দিন পর্য্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা-পুস্তক পাঠ করিলেন। আর লোকেরা সাত দিন পর্ব্ব পালন করিল, এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব-সভা হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইষ্রা প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা-পুস্তক পাঠ করিলেন। আর লোকেরা সাত দিন পর্ব পালন করিল, এবং বিধি অনুসারে অষ্টম দিনে উৎসব-সভা হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত ইষ্রা প্রতিদিনই ঈশ্বরের আইন-কানুনের বই থেকে পড়তে থাকলেন। লোকেরা সাত দিন ধরে পর্ব পালন করল আর অষ্টম দিনে নিয়ম অনুসারে শেষ দিনের বিশেষ সভা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত উযায়ের প্রতিদিনই আল্লাহ্র তৌরাত কিতাব থেকে তেলাওয়াত করতে থাকলেন। লোকেরা সাত দিন ধরে ঈদ পালন করল আর অষ্টম দিনে নিয়ম অনুসারে শেষ দিনের বিশেষ মাহ্ফিল হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উৎসবের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে ঈশ্বরের বিধান পুস্তক পাঠ করা হত। সপ্তাহব্যাপী উৎসব পালনের পর বিধি-অনুসারে অষ্টম দিনে মহাসমারোহে সমাপ্তি উৎসব পালিত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পর্বের প্রত্যেকদিন, প্রথম দিন থেকে শেষ দিন পর্য্যন্ত রোজ ইষ্রা এদের কাছে বিধিপুস্তক পাঠ করে শোনালেন| বিধি অনুসারে ইস্রায়েলের বাসিন্দারা সাতদিন ধরে পর্ব পালন করার পর, অষ্টম দিনের দিন একটি বিশেষ সভার জন্য মিলিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইষ্রা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থার বই পাঠ করলেন। আর লোকেরা সাত দিন পর্ব পালন করল এবং নিয়ম অনুসারে অষ্টম দিনের উত্সব সভা হল।