Nehemiah 8:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সপ্তম মাসের প্রথম দিনে ইমাম উযায়ের সমাজের সম্মুখে, স্ত্রী পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে, তাদের সম্মুখে সেই শরীয়ত-কিতাব আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং সপ্তম মাসের প্রথম দিনে যাজক ইষ্রা সমাজের সামনে, স্ত্রী ও পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে, তাদের সামনে বিধানপুস্তক আনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইষ্রা যাজক সমাজের সম্মুখে, স্ত্রী পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে, তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা-পুস্তক আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইষ্রা যাজক সমাজের সম্মুখে, স্ত্রী-পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে, তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা-পুস্তক আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সপ্তম মাসের প্রথম দিনে পুরোহিত ইষ্রা স্ত্রী-পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে এমন সব লোকদের দলের সামনে আইন-কানুনের বইখানা নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সপ্তম মাসের প্রথম দিনে ইমাম উযায়ের স্ত্রী-পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে এমন সব লোকদের দলের সামনে তৌরাত কিতাব নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই অনুরোধ অনুযায়ী সপ্তম মাসের প্রথম দিনে পুরোহিত ইষা এই সমাবেশের সামনে বিধান শাস্ত্র উপস্থিত করলেন। এই সমাবেশে ছিল নরনারী ও সমস্ত বোধশক্তি সম্পন্ন মানুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলের অনুরোধে ইষ্রা জনসমক্ষে বিধিপুস্তকটি বের করলেন| এটি ছিল সপ্তম মাসের প্রথম দিন; ঐ জনসমাগমে ছিল পুরুষ, মহিলা এবং ঈশ্বরের বিধি শোনা ও বোঝার মত বয়স হয়েছে এমন ব্যক্তিরা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সপ্তম মাসের প্রথম দিনের যাজক ইষ্রা স্ত্রী পুরুষ এবং যারা শুনে বুঝতে পারে তাদের সামনে সেই ব্যবস্থার বইটি নিয়ে আসলেন।