Nehemiah 8:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উযায়ের সমস্ত লোকের সাক্ষাতে কিতাবখানি খুললেন, কেননা তিনি সমস্ত লোকের চেয়ে উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি কিতাব খোলামাত্র সমস্ত লোক উঠে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইষ্রা পুস্তকখানি খুললেন। সমস্ত লোক তাকে দেখতে পাচ্ছিল কেননা তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়েছিলেন, আর তিনি যখন পুস্তকটি খুললেন, সমস্ত লোক উঠে দাঁড়াল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইষ্রা সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন; কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবামাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইষ্রা সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন; কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবামাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইষ্রা বইখানা খুললেন। সব লোক তাঁকে দেখতে পাচ্ছিল, কারণ তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়ে ছিলেন। তিনি বইখানা খুললে পর সব লোক উঠে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর উযায়ের কিতাবটি খুললেন। সব লোক তাঁকে দেখতে পাচ্ছিল, কারণ তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়ে ছিলেন। তিনি কিতাবটি খুললে পর সব লোক উঠে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্রা সমস্ত লোকের সমনে উঁচু একটি মঞ্চে গিয়এ দাঁড়ালেন। সকলের দৃষ্টি তাঁর দিকে নিবদ্ধ হল। তিনি পুস্তকটি খুললেন। সব লোক উঠে দাঁড়াল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেহেতু ইষ্রা উঁচু পাটাতনের ওপর দাঁড়িয়ে ছিলেন সকলেই তাঁকে দেখতে পাচ্ছিল| তিনি বিধিপুস্তকটি খোলার সঙ্গে সঙ্গে সমবেত সকলে উঠে দাঁড়াল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইষ্রা সব লোকের সামনে বইটি খুললেন; কারণ তিনি তাদের থেকে উঁচুতে দাঁড়িয়ে ছিলেন। তিনি বইটি খুললে পর সব লোক উঠে দাঁড়াল।