Nehemiah 8:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে উযায়ের মহান আল্লাহ্ মাবুদের প্রশংসা করলেন। আর সমস্ত লোক হাত তুলে জবাবে বললো, আমিন, আমিন এবং উবুড় হয়ে ভূমিতে মুখ দিয়ে মাবুদের কাছে সেজ্দা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক হাত তুলে উত্তর দিল, “আমেন! আমেন!” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইষ্রা মহান্ ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন এবং মস্তক নমনপূর্ব্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন, এবং মস্তক নমনপূর্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর গৌরব করলেন, আর সমস্ত লোক তাদের হাত তুলে বলল, “আমেন, আমেন।” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুকে তাদের অন্তরের ভক্তি জানাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন উযায়ের মাবুদ আল্লাহ্তা’লার প্রশংসা করলেন, আর সমস্ত লোক তাদের হাত তুলে বলল, “আমিন, আমিন।” তারপর তারা সেজদা করে মাবুদের এবাদত করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইষ্রা মহান প্রভু পরমেশ্বরের প্রশংসা করলেন আর সব লোক হাত তুলে ‘তথাস্তু’ ‘তথাস্তু’ বলে প্রত্যুত্তর করল। তারপর তারা সাষ্টাঙ্গে প্রণত হয়ে পরমেশ্বরের উপাসনা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রথমে ইষ্রা প্রভু, মহান ঈশ্বরের প্রশংসা করলেন| তখন উপস্থিত সবাই হাত তুলে বলল, “আমেন, আমেন|” তারপর মাথা নীচু করে হাঁটু মুড়ে বসে প্রভুর প্রশংসা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইষ্রা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করলেন। আর সব লোক তাদের হাত তুলে বলল, “আমেন, আমেন।” তারপর তারা মাটিতে মাথা ঠেকিয়ে সদাপ্রভুর আরাধনা করলো।