Nehemiah 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শাসনকর্তা নহিমিয়া, অধ্যাপক উযায়ের ইমাম ও লোকদের শিক্ষক লেবীয়েরা সমস্ত লোককে বললেন, আজকের দিন তোমাদের আল্লাহ্‌ মাবুদের উদ্দেশে পবিত্র, তোমরা শোক করো না, কান্নাকাটি করো না। কেননা শরীয়ত কিতাবের কালাম শুনে সমস্ত লোক কান্নাকাটি করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর শাসনকর্তা নহিমিয়, যাজক ও বিধানের অধ্যাপক ইষ্রা এবং যে লেবীয়েরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন তারা বললেন, “আজকের এই দিনটি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র। তোমরা শোক বা কান্নাকাটি কোরো না।” কেননা সমস্ত লোকেরা বিধানপুস্তকের কথা শুনে কাঁদছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শাসনকর্ত্তা নহিমিয়, অধ্যাপক ইষ্রা যাজক ও লোকদের শিক্ষক লেবীয়েরা সমস্ত লোককে কহিলেন, অদ্যকার দিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা শোক করিও না, রোদন করিও না। কেননা ব্যবস্থা-পুস্তকের বাক্য শ্রবণে সমস্ত লোক রোদন করিতে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শাসনকর্তা নহিমিয়, অধ্যাপক ইষ্রা যাজক ও লোকদের শিক্ষক লেবীয়েরা সমস্ত লোককে কহিলেন, অদ্যকার দিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র, তোমরা শোক করিও না, রোদন করিও না। কেননা ব্যবস্থা-পুস্তকের বাক্য শ্রবণে সমস্ত লোক রোদন করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শাসনকর্তা নহিমিয়, পুরোহিত ও ধর্ম-শিক্ষক ইষ্রা এবং যে লেবীয়েরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন তাঁরা সমস্ত লোকদের বললেন, “আজকের এই দিনটা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র। আপনারা শোক বা কান্নাকাটি করবেন না।” তিনি এই কথা বললেন, কারণ লোকেরা সবাই আইন-কানুনের কথা শুনে কাঁদছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর শাসনকর্তা নহিমিয়া, ইমাম ও আলেম উযায়ের এবং যে লেবীয়রা লোকদের শিক্ষা দিচ্ছিলেন তাঁরা সমস্ত লোকদের বললেন, “আজকের এই দিনটা আপনাদের মাবুদ আল্লাহ্‌র উদ্দেশে পবিত্র। আপনারা শোক বা কান্নাকাটি করবেন না।” তিনি এই কথা বললেন, কারণ লোকেরা সবাই তৌরাতের কথা শুনে কাঁদছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিধানের বাণী শুনে লোকেরা কাঁদতে লাগল। তখন শাসক নহিমিয়, পুরোহিত-অধ্যপক ইষ্রা এবং লেবীয়েরা যাঁরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন, তাদের সকলকে বললেন, এই দিনটি তোমাদের প্রভু পরমেশ্বরের কাছে পবিত্র। তোমরা শোক বা বিলাপ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর শাসক নহিমিয়, যাজক ও শিক্ষক ইষ্রা এবং যে সব লেবীয়রা শিক্ষাদান করছিলেন তাঁরা সকলে বক্তব্য রাখলেন| তাঁরা বললেন, “আজকের দিনটি তোমাদের প্রভু ঈশ্বরের পক্ষে একটি বিশেষ দিন| আজ যেন কেউ মন খারাপ না করে বা চোখের জল না ফেলে|” তাঁদের একথা বলার কারণ হল যে: যখন তাঁরা ঈশ্বরের বিধিপুস্তকটি পড়ে শোনাচ্ছিলেন তখন অনেকেই কাঁদছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর শাসনকর্ত্তা নহিমিয়, যাজক ও অধ্যাপক ইষ্রা এবং যে লেবীয়েরা লোকদের শিক্ষা দিচ্ছিলেন তাঁরা সমস্ত লোকদের বললেন, “আজকের এই দিন টা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। আপনারা শোক বা কান্নাকাটি করবেন না।” তিনি এই কথা বললেন, কারণ লোকেরা সবাই ব্যবস্থার বইয়ের কথা শুনে কাঁদছিল।