Nehemiah 9:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঐ মাসের চতুর্বিংশ দিনে বনি-ইসরাইল রোজা রেখে, চট পরে ও মাথায় মাটি মেখে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই একই মাসের চব্বিশ দিনের দিন ইস্রায়েলীরা একত্র হয়ে উপবাস করল, চট পরল এবং মাথায় ধুলো দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ঐ মাসের চতুর্ব্বিংশ দিনে ইস্রায়েল-সন্তানগণ উপবাস, চটপরিধান ও মস্তকে মৃত্তিকা অর্পণ করিয়া একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ঐ মাসের চতুর্বিংশ দিনে ইস্রায়েল-সন্তানগণ উপবাস, চট পরিধান ও মস্তকে মৃত্তিকা অর্পণ করিয়া একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই একই মাসের চব্বিশ দিনের দিন ইস্রায়েলীয়েরা একত্র হয়ে উপবাস করল, চট পরল এবং মাথায় ধুলা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই একই মাসের চব্বিশ দিনের দিন বনি-ইসরাইলরা একত্র হয়ে রোজা রাখল, চট পরল এবং মাথায় ধুলা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই একই মাসের চব্বিশ তারিখে ইসরায়েলীরা তাদের পাপের জন্য তীব্র অনুশোচনায় উপবাস করে, চটের বস্ত্র পরিধান করে, মাথায় ধূলা মেখে একত্র সমবেত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ মাসেরই 24 দিনের মাথায় ইস্রায়েলীয়রা উপবাসের জন্য জড়ো হল| সে সময় সকলে দুঃখ প্রকাশের জন্য চটের পোশাক পরা ছাড়াও মাথায় ছাই লাগিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ঐ মাসের চব্বিশতম দিনের ইস্রায়েলীয়েরা জড়ো হয়ে উপবাস করল, চ ট পরল এবং মাথায় ধূলো দিল।