Nehemiah 9:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ফেরাউনকে, তাঁর সমস্ত গোলাম ও তাঁর দেশের লোক সকলকে নানা চিহ্ন-কাজ ও অদ্ভুত লক্ষণ দেখিয়েছিলে; কেননা তুমি জানতে যে, মিসরীয়েরা তাদের প্রতি উদ্ধত ব্যবহার করতো; এতে তুমি তোমার নাম প্রতিষ্ঠিত করলে, যেমন আজ রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ, তার সমস্ত কর্মচারী ও তার দেশের সমস্ত লোকদের বিরুদ্ধে তুমি বিভিন্ন চিহ্ন ও আশ্চর্য কাজ দেখিয়েছিলে, কেননা তুমি জানতে মিশরীয়েরা তাদের বিরুদ্ধে গর্ব করত। তুমি নিজের নাম প্রতিষ্ঠা করেছিলে, যা আজও আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ফরৌণে, তাঁহার সমস্ত দাসগণে ও তাঁহার দেশের প্রজা সকলে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইয়াছিলে; কেননা তুমি জানিতে যে, মিস্রীয়েরা তাহাদের বিরুদ্ধে গর্ব্ব করিত; ইহাতে তুমি আপনার নাম প্রতিষ্ঠিত করিলে, যেমন অদ্য রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ফরৌণে, তাঁহার সমস্ত দাসগণে ও তাঁহার দেশের প্রজা সকলে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইয়াছিলে; কেননা তুমি জানিতে যে, মিসরীয়েরা তাহাদের বিরুদ্ধে গর্ব করিত; ইহাতে তুমি আপনার নাম প্রতিষ্ঠিত করিলে, যেমন অদ্য রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ, তাঁর সমস্ত কর্মচারী ও তাঁর দেশের সমস্ত লোকদের তুমি অনেক চিহ্ন ও আশ্চর্য কাজ দেখিয়েছিলে, কারণ তুমি জানতে আমাদের পূর্বপুরুষদের সংগে মিসরীয়দের ব্যবহার ছিল অহংকারে পূর্ণ। এই সমস্ত কাজ করে তুমি তোমার সুনাম রক্ষা করেছিলে, যা এখনও রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন, তাঁর সমস্ত কর্মচারী ও তাঁর দেশের সমস্ত লোকদের তুমি অনেক অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখিয়েছিলে, কারণ তুমি জানতে আমাদের পূর্বপুরুষদের সংগে মিসরীয়দের ব্যবহার ছিল অহংকারে পূর্ণ। এই সমস্ত কাজ করে তুমি তোমার সুনাম রক্ষা করেছিলে, যা এখনও রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশররাজ, রাজপুরুষ আর সারা দেশের মানুষকে স্তম্ভিত করে, তাদের বিরুদ্ধে ঘটিয়েছিলে অলৌকিক ঘটনা কারণ তুমি জানতে তোমার প্রজাদের উপরে তারা করেছে কি নিদারুণ শোষণ-পীড়ন। সেই সময় থেকে তোমার সেই প্রতিষ্ঠিত গৌরব স্থায়ী হয়ে আছে আজও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি ফরৌণে তার আধিকারিকদের ও তার লোকদের কাছে নানা চিহ্ন ও অদ্ভুত কার্য দেখিয়েছিলে| তুমি জানতে যে, মিশরীয়রা নিজেদের আমাদের পূর্বপুরুষদের থেকে শ্রেষ্ঠতর ভাবত| কিন্তু তুমি প্রমাণ করলে, তুমি কত মহান! আজ পর্যন্ত তারা তা স্মরণ করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফরৌণ, তাঁর সমস্ত কর্মচারী ও তাঁর দেশের সমস্ত লোকদের তুমি অনেক চিহ্ন ও আশ্চর্য্য কাজ দেখিয়েছিলে; কারণ তুমি জানতে যে, তাদের বিরুদ্ধে মিশরীয়দের ব্যবহার ছিল অহঙ্কারে পূর্ণ। এই সমস্ত কাজ করে তুমি তোমার নাম প্রতিষ্ঠা করলে, যা এখনও রয়েছে।