Nehemiah 9:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি দিনে মেঘস্তম্ভ দ্বারা ও রাতে তাদের গন্তব্য পথে আলো দেবার জন্য অগ্নিস্তম্ভ দ্বারা তাদেরকে গমন করাতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি দিনে মেঘস্তম্ভ ও রাত্রে অগ্নিস্তম্ভ দ্বারা তাদের গন্তব্য পথে আলো দিয়ে তাদের চালাতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি দিবসে মেঘস্তম্ভ দ্বারা, ও রাত্রিতে তাহাদের গন্তব্য পথে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভ দ্বারা তাহাদিগকে গমন করাইতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি দিবসে মেঘস্তম্ভ দ্বারা, ও রাত্রিতে তাহাদের গন্তব্য পথে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভ দ্বারা তাহাদিগকে গমন করাইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি দিনের বেলায় মেঘের থাম দিয়ে তাদের চালিয়ে নিয়ে গিয়েছিলে আর রাতে আগুনের থাম দিয়ে তাদের যাওয়ার পথে আলো দিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি দিনের বেলায় মেঘের থাম দিয়ে তাদের চালিয়ে নিয়ে গিয়েছিলে আর রাতে আগুনের থাম দিয়ে তাদের যাওয়ার পথে আলো দিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেঘস্তম্ভ হয়ে দিবাকালে তুমি হয়েছ পথের দিশারী, রাত্রিকালে অগ্নিস্তম্ভ হয়ে তুমি হয়েছ তাদের পথের আলো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি উঁচু মেঘ দিয়ে দিনের বেলা তুমি তাদের পথ দেখালে| রাতের বেলা, একটি আলোকস্তম্ভ দিয়ে তুমি তাদের পথ দেখালে| তুমি তাদের দেখালে কোথায় যেতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি দিনের মেঘের থামের মাধ্যমে ও রাতে তাদের গন্তব্য পথে এল দেবার আগুনের থামের মাধ্যমে তাদেরকে নিয়ে যেতে।