Nehemiah 9:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তাদেরকে জানালে এবং তোমার গোলাম মূসা দ্বারা তাদেরকে হুকুম, বিধি ও শরীয়ত দিলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তুমি তাদের জানিয়েছিলে এবং তোমার দাস মোশির মাধ্যমে তাদের আজ্ঞা, বিধি ও বিধান দিয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আপনার পবিত্র বিশ্রামবার তাহাদিগকে জ্ঞাত করিলে, এবং আপন দাস মোশি দ্বারা তাহাদিগকে আজ্ঞা, বিধি ও ব্যবস্থা দিলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আপনার পবিত্র বিশ্রামবার তাহাদিগকে জ্ঞাত করিলে, এবং আপন দাস মোশি দ্বারা তাহাদিগকে আজ্ঞা, বিধি ও ব্যবস্থা দিলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তুমি তাদের জানিয়েছিলে এবং তোমার দাস মোশির মধ্য দিয়ে তুমি তাদের আদেশ, নিয়ম ও আইন দিয়েছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তুমি তাদের জানিয়েছিলে এবং তোমার গোলাম মূসার মধ্য দিয়ে তুমি তাদের হুকুম, নিয়ম ও আইন দিয়েছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পালন করতে শিখিয়েছিলে সাব্বাথদিন শুচি শুদ্ধভাবে, তোমার পরম ভক্ত মোশির হাত দিয়ে দিয়েছিলে তুমি তোমার বিধান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার দাস, মোশির মাধ্যমে তোমার পবিত্র বিশ্রামের দিনের কথা তাদের জানালে| তুমি তাদের আজ্ঞা, বিধিসমূহ এবং শিক্ষামালা দিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার পবিত্র বিশ্রামবার সম্বন্ধে তুমি তাদের জানিয়েছিলে এবং তোমার দাস মোশির মধ্য দিয়ে তুমি তাদের আদেশ, নিয়ম ও ব্যবস্থা দিয়েছিলে।