Nehemiah 9:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর চল্লিশ বছর পর্যন্ত মরুভূমিতে তাদেরকে প্রতিপালন করলে, তাদের অভাব হল না; তাদের কাপড়-চোপড় নষ্ট হল না ও তাদের পা ফুলে উঠলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চল্লিশ বছর পর্যন্ত প্রান্তরে তাদের প্রতিপালন করেছিলে, তাদের অভাব হয়নি, তাদের কাপড় পুরানো হয়নি এমনকি তাদের পা-ও ফোলেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর চল্লিশ বৎসর পর্য্যন্ত প্রান্তরে তাহাদিগকে প্রতিপালন করিলে, তাহাদের অভাব হইল না; তাহাদের বস্ত্র জীর্ণ হইল না, ও তাহাদের পা ফুলিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর চল্লিশ বৎসর পর্যন্ত প্রান্তরে তাহাদিগকে প্রতিপালন করিলে, তাহাদের অভাব হইল না; তাহাদের বস্ত্র জীর্ণ হইল না, ও তাহাদের পা ফুলিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকায় চল্লিশ বছর ধরে তুমি তাদের পালন করেছিলে। তাদের কিছুরই অভাব হয় নি; তাদের কাপড়-চোপড়ও পুরানো হয় নি এবং তাদের পা-ও ফোলে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমিতে চল্লিশ বছর ধরে তুমি তাদের পালন করেছিলে। তাদের কিছুরই অভাব হয় নি; তাদের কাপড়-চোপড়ও পুরানো হয় নি এবং তাদের পা-ও ফোলে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চল্লিশটি বছর ধরে মরুপ্রান্তরে মিটিয়েছ তাদের সকল প্রয়োজন, বস্ত্র তাদের হয়নি কখনও জীর্ণ, পথশ্রমে পদযুগল হয়নি কখনও স্ফীত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি 40 বছর ধরে এদের প্রতিপালন করেছো| তুমি মরুভূমিতে যা কিছু প্রয়োজন ছিল তা দিয়েছো| ওদের পোশাকগুলি ছিঁড়ে যায়নি| ওদের পা ফুলে যায়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মরু এলাকায় চল্লিশ বছর ধরে তুমি তাদের পালন করেছিলে। তাদের অভাব হয়নি; তাদের পোশাকও পুরানো হয়নি এবং তাদের পা ফোলে নি।