Nehemiah 9:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা যার যার স্থানে দাঁড়াল ও দিনের চার ভাগের এক ভাগ সময় পর্যন্ত তাদের আল্লাহ্ মাবুদের শরীয়ত-কিতাব পাঠ করলো, পরে দিনের আর চার ভাগের এক ভাগ সময় পর্যন্ত তাদের আল্লাহ্ মাবুদের কাছে গুনাহ্ স্বীকার ও সেজ্দা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে তিন ঘণ্টা তাদের ঈশ্বর সদাপ্রভুর বিধানপুস্তক পড়ল, এবং আরও তিন ঘণ্টা নিজেদের পাপস্বীকার ও ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা আপন আপন স্থানে দাঁড়াইল ও দিনের চতুর্থাংশ পর্য্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক পাঠ করিল, পরে দিনের [আর এক] চতুর্থাংশ পর্য্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার ও প্রণিপাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা আপন আপন স্থানে দাঁড়াইল ও দিনের চতুর্থাংশ পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা-পুস্তক পাঠ করিল, পরে দিনের [আর এক] চতুর্থাংশ পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার ও প্রণিপাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর তারা দাঁড়িয়ে থেকেই দিনের চার ভাগের এক ভাগ সময় তাদের ঈশ্বর সদাপ্রভুর আইন-কানুনের বই থেকে পড়তে থাকল আর চার ভাগের এক ভাগ সময় পাপ স্বীকার করে ও তাদের ঈশ্বর সদাপ্রভুর উপাসনা করে কাটাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর তারা দাঁড়িয়ে থেকেই দিনের চার ভাগের এক ভাগ সময় তাদের মাবুদ আল্লাহ্র তৌরাত কিতাব থেকে তেলাওয়াত করতে থাকল আর চার ভাগের এক ভাগ সময় গুনাহ্ স্বীকার করে ও তাদের মাবুদ আল্লাহ্র এবাদত করে কাটাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা দিনে তিন ঘণ্টা ধরে তাদের প্রভু পরমেশ্বরের বিধানপুস্তক থেকে পাঠ করত, তারপরের তিন ঘণ্টা তারা পাপ স্বীকার ও তাদের প্রভু পরমেশ্বরের আরাধনায় কাটাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা সেখানে তিন ঘন্টা দাঁড়িয়ে প্রভু, তাদের ঈশ্বরের বিধিপুস্তক পাঠ করল| তারপর আরো তিন ঘন্টা প্রভু তাদের ঈশ্বরকে প্রার্থনা করবার জন্য এবং পাপ স্বীকার করবার জন্য মাথা নীচু করে রইল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থেকেই দিনের র চার ভাগের এক ভাগ দিন তাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থার বই পড়তে থাকল, পরে দিনের র আর এক চার ভাগের এক ভাগ দিন পাপ স্বীকার ও তাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রণাম করল।