Nehemiah 9:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তোমার প্রচুর করুণার দরুন তাদেরকে নিঃশেষ ও ত্যাগ কর নি, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল আল্লাহ্।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমার প্রচুর করুণার জন্য তুমি তাদের নিঃশেষ অথবা ত্যাগ করোনি, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তোমার প্রচুর করুণা প্রযুক্ত তাহাদিগকে নিঃশেষ কর নাই ও ত্যাগ কর নাই, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তোমার প্রচুর করুণা প্রযুক্ত তাহাদিগকে নিঃশেষ কর নাই ও ত্যাগ কর নাই, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমার প্রচুর করুণার জন্য তুমি তাদের শেষ করে দাও নি কিম্বা ত্যাগ কর নি, কারণ তুমি দয়াময় ও করুণায় পূর্ণ ঈশ্বর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমার প্রচুর মমতার জন্য তুমি তাদের শেষ করে দাও নি কিংবা ত্যাগ কর নি, কারণ তুমি দয়াময় ও মমতায় পূর্ণ আল্লাহ্।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তথাপি তোমার করুণা অপার তুমি তাদের করনি পরিত্যাগ, ধ্বংস করনি তাদের। অনন্ত করুণাময় তুমি, দয়াময় ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কত দরদী এবং করুণাময় ঈশ্বর তুমি| তবুও তুমি তাদের ধ্বংস করোনি, ছেড়েও যাওনি| তুমি দয়াময়, করুণাধর ঈশ্বর!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও তোমার প্রচুর করুণার জন্য তুমি তাদের শেষ করে দাওনি ও ত্যাগ করনি, কারণ তুমি দয়াময় ও করুণায় পূর্ণ ঈশ্বর।