Nehemiah 9:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে আমাদের আল্লাহ্, মহান, বিক্রমশালী ও ভয়ঙ্কর আল্লাহ্, তুমি নিয়ম পালন ও অটল মহব্বত প্রকাশ করে থাক; আসেরিয়া-বাদশাহ্দের সময় থেকে আজ পর্যন্ত আমাদের উপরে, আমাদের বাদশাহ্দের, কর্মকর্তাদের, ইমামদের, নবীদের, পূর্বপুরুষদের ও তোমার সকল লোকের উপরে যে সমস্ত দুঃখ-কষ্ট ঘটছে, সেসব তোমার দৃষ্টিতে ক্ষুদ্র মনে না হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, হে আমাদের ঈশ্বর, তুমি মহান, শক্তিশালী ও ভয়ংকর ঈশ্বর, তুমি তোমার ভালোবাসার বিধান রক্ষা করে থাকো। আসিরিয়ার রাজাদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে সকল ক্লেশ আমাদের উপর এবং আমাদের রাজাদের, কর্মকর্তাদের, যাজকদের, ভাববাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজাদের উপর যে ক্লেশ ঘটেছে তা তোমার চোখে যেন সামান্য মনে না হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে আমাদের ঈশ্বর, মহান্, বিক্রান্ত ও ভয়ঙ্কর ঈশ্বর, তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক; অশূর-রাজগণের সময়াবধি অদ্য পর্য্যন্ত আমাদের উপরে, আমাদের রাজাদের, অধ্যক্ষদের, যাজকদের ভাববাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজার উপরে যে সমস্ত ক্লেশ ঘটিতেছে, সে সকল তোমার দৃষ্টিতে ক্ষুদ্র বোধ না হউক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে আমাদের ঈশ্বর, মহান, বিক্রান্ত ও ভয়ঙ্কর ঈশ্বর, তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাক; অশূর-রাজগণের সময়াবধি অদ্য পর্যন্ত আমাদের উপরে, আমাদের রাজাদের, অধ্যক্ষদের, যাজকদের, ভাববাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজার উপরে যে সমস্ত ক্লেশ ঘটিতেছে, সেই সকল তোমার দৃষ্টিতে ক্ষুদ্র বোধ না হউক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে আমাদের ঈশ্বর, তুমি মহান, শক্তিশালী ও ভয় জাগানো ঈশ্বর। তোমার অটল ভালবাসার ব্যবস্থা তুমি রক্ষা করে থাক। আসিরিয়ার রাজাদের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে সব কষ্ট আমাদের উপরে এবং আমাদের রাজাদের, নেতাদের, পুরোহিতদের, নবীদের, আমাদের পূর্বপুরুষদের ও তোমার সমস্ত লোকদের উপরে চলছে তা তোমার চোখে যেন সামান্য মনে না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আমাদের আল্লাহ্, তুমি শক্তিশালী ও ভয় জাগানো আল্লাহ্তা’লা। তোমার অটল মহব্বতের ব্যবস্থা তুমি রক্ষা করে থাক। আশেরিয়ার বাদশাহ্দের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে সব কষ্ট আমাদের উপরে এবং আমাদের বাদশাহ্দের, নেতাদের, ইমামদের, নবীদের, আমাদের পূর্বপুরুষদের ও তোমার সমস্ত লোকদের উপরে চলছে তা তোমার চোখে যেন সামান্য মনে না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে ঈশ্বর, আমাদের ঈশ্বর, কত সুমহান তুমি! কী ভয়ঙ্কর, কী অসীম ক্ষমতা তোমার! তুমি রক্ষা করে থাক তোমার চুক্তির শপথ পরম নিষ্ঠাভরে। সে কোন সুদূর অতীতে যেদিন আসিরীয় রাজারা আমাদের উপর করত উৎপীড়ন, সেইদিন থেকে আজও আমরা ভোগ করছি বিষম যন্ত্রণা! আমাদের রাজারা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের পুরোহিত ও নবীরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের জাতির সকলেই ভোগ করছি এই যন্ত্রণা, ভেবে দেখ, হে পরমেশ্বর কি দুঃসহ যাতনা সহ্য করেছি আমরা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে আমাদের ঈশ্বর, তুমি মহান! ভয়ঙ্কর এবং ক্ষমতাশালী ঈশ্বর! তুমি দয়ালু ও বিশ্বস্ত| তুমি সবসময় তোমার চুক্তি বজায় রাখো! আমাদের অনেক সমস্যা ছিল| সে সবই তোমার কাছে জরুরী! আমাদের লোকদের নানান সঙ্কটে পড়তে হয়েছিল| আমাদের যাজকগণ ও ভাববাদীগণ সংকটে ছিল| অশূরের রাজাদের রাজত্বের সময় থেকে আজ পর্যন্ত বহু ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে আমাদের ঈশ্বর, মহান, শক্তিশালী ও ভয়ঙ্কর ঈশ্বর। তুমি নিয়ম ও ব্যবস্থা পালন কর। অশূর রাজাদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত এই যে সব কষ্ট আমাদের উপরে এবং আমাদের রাজাদের, নেতাদের, যাজকদের ও ভাববাদীদের, আমাদের পূর্বপুরুষদের ও তোমার সমস্ত লোকদের উপরে চলছে তা তোমার চোখে যেন সামান্য মনে না হোক।