Nehemiah 9:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমাদের বাদশাহ্‌রা, কর্মকর্তারা, ইমামেরা ও পূর্বপুরুষেরা তোমার শরীয়ত পালন করেন নি এবং তোমার হুকুমে ও যা দ্বারা তুমি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তোমার সেই সাক্ষ্যে কান দেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের রাজারা, আমাদের কর্মকর্তারা, আমাদের যাজকেরা এবং আমাদের পিতৃপুরুষেরা তোমার বিধান পালন করেননি; তারা তোমার আজ্ঞায় অথবা সতর্কবাণীতে মনোযোগ দেয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমাদের রাজগণ, অধ্যক্ষগণ, যাজকগণ ও পিতৃপুরুষেরা তোমার ব্যবস্থা পালন করেন নাই, এবং তোমার আজ্ঞায় ও যদ্দ্বারা তুমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তোমার সেই সাক্ষ্যকথায় কর্ণপাত করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমাদের রাজগণ, অধ্যক্ষগণ, যাজকগণ ও পিতৃপুরুষেরা তোমার ব্যবস্থা পালন করেন নাই, এবং তোমার আজ্ঞায় ও যদ্দ্বারা তুমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তোমার সেই সাক্ষ্যকথায় কর্ণপাত করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের রাজারা, নেতারা, পুরোহিতেরা ও আমাদের পূর্বপুরুষেরা তোমার আইন-কানুন মেনে চলেন নি; তোমার আদেশ কিম্বা সতর্কবাণী তাঁরা শোনেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বাদশাহ্‌রা, নেতারা, ইমামেরা ও আমাদের পূর্বপুরুষেরা তোমার শরীয়ত মেনে চলেন নি; তোমার হুকুম কিংবা সতর্কবাণী তাঁরা শোনেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পূর্বপুরুষেরা, আমাদের রাজারা, নেতৃবৃন্দ এবং পুরোহিতেরা করেনি পালন তোমার বিধান, মানেনি তোমার আনুশাসন, শোনেনি সতর্কবাণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের রাজারা, নেতারা, যাজকরা ও পূর্বপুরুষরা তোমার আদেশগুলি মানেনি| তারা তোমার সাবধানবাণী অবজ্ঞা করে নির্দেশ অমান্য করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের রাজারা, নেতারা, যাজকেরা ও আমাদের পূর্বপুরুষেরা তোমার ব্যবস্থা মেনে চলেন নি এবং তোমার আজ্ঞায় ও যার মাধ্যমে তুমি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তোমার সেই আদেশে কান দেননি।