Nehemiah 9:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, আজ আমরা গোলাম, ফলে তুমি আমাদের পূর্বপুরুষদেরকে যে দেশ দিয়ে সেখানকার উৎপন্ন ফল ও উত্তম দ্রব্যের অধিকারী করেছিলে, দেখ, আমরা এই দেশের মধ্যে গোলাম হয়ে রয়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু দেখো, আজ আমরা দাস, ফলে যে দেশ তুমি আমাদের পিতৃপুরুষদের দিয়েছিলে যেন তারা তার ফল ও ভালো জিনিস খেতে পারে, আমরা সেখানেই দাস হয়ে রয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, অদ্য আমরা দাস, ফলে তুমি আমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়া তদুৎপন্ন ফলের ও উত্তম দ্রব্যের অধিকারী করিয়াছিলে, দেখ, আমরা এই দেশমধ্যে দাস হইয়া রহিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, অদ্য আমরা দাস, ফলে তুমি আমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়া তদুৎপন্ন ফলের ও উত্তম দ্রব্যের অধিকারী করিয়াছিলে, দেখ, আমরা এই দেশের মধ্যে দাস হইয়া রহিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দেখ, আজ আমরা দাস; যে দেশটা তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে যাতে তারা তার ফল আর সব রকমের ভাল জিনিস খেতে পারে আমরা সেখানেই দাস হয়ে রয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দেখ, আজ আমরা গোলাম; যে দেশটা তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে যাতে তারা তার ফল আর সব রকমের ভাল জিনিস খেতে পারে আমরা সেখানেই গোলাম হয়ে রয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই উর্বরা সুফলা ভূমি অন্ন জােগাত আমাদের; এখন তোমারই দেওয়া এই দেশে আমরা হয়েছি ক্রীতদাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমরা এই ভূখণ্ডে ক্রীতদাস| যে ভূখণ্ড তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে, যাতে তারা সেখানকার ফলমূল ও যা কিছু সুন্দর জিনিস ভোগ করতে পারে, সেখানেই আমরা ক্রীতদাস|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, আজ আমরা দাস; যে দেশটা তুমি আমাদের পূর্বপুরুষদের দিয়েছিলে যাতে তারা তার ফল আর সব রকমের ভাল জিনিসের অধিকারী করেছিলে, দেখ, আমরা এই দেশের মধ্যে দাস হয়ে রয়েছি।