Nehemiah 9:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব ঘটলেও আমরা নিশ্চিত নিয়ম করে লিখছি; এবং আমাদের কর্মকর্তারা, আমাদের লেবীয় ও আমাদের ইমামেরা তাতে সীলমোহর করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এসব কারণে আমরা এখন নিজেদের মধ্যে লিখিতভাবে চুক্তি করছি আর তার উপর আমাদের কর্মকর্তারা, আমাদের লেবীয়রা এবং আমাদের যাজকেরা তাদের সিলমোহর দিচ্ছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল ঘটিলেও আমরা নিশ্চিত নিয়ম করিয়া লিখিতেছি; এবং আমাদের অধ্যক্ষগণ, আমাদের লেবীয়েরা ও আমাদের যাজকগণ তাহাতে মুদ্রাঙ্ক দিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল ঘটিলেও আমরা নিশ্চিত নিয়ম করিয়া লিখিতেছি; এবং আমাদের অধ্যক্ষগণ, আমাদের লেবীয়েরা ও আমাদের যাজকগণ তাহাতে মুদ্রাঙ্ক দিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর লোকেরা লিখল: “এই সব কারণে আমরা এখন নিজেদের মধ্যে লিখিত ভাবে চুক্তি করছি, আর তার উপর আমাদের নেতারা, লেবীয়েরা ও পুরোহিতেরা তাঁদের সীলমোহর দিচ্ছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর লোকেরা লিখল: “এই সব কারণে আমরা এখন নিজেদের মধ্যে লিখিত ভাবে চুক্তি করছি, আর তার উপর আমাদের নেতারা, লেবীয়রা ও ইমামেরা তাঁদের সীলমোহর দিচ্ছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই সবের পরিপ্রেক্ষিতে আমরা লিখিতভাবে অবশ্য পালনীয় এক চুক্তি করেছি, আমাদের নেতৃবৃন্দ, লেবীয়েরা এবং আমাদের পুরোহিতেরা তাতে তাঁদের শীলমোহরের ছাপ দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এসব কারণেই, আমাদের নেতারা, লেবীয়রা এবং যাজকগণ তোমার সঙ্গে চুক্তিটি করেছিল যেটা বদলানো যায় না| আমরা যা প্রতিজ্ঞা করছি লিখে তাতে স্বাক্ষর করছে আমাদের নেতারা, লেবীয়রা ও যাজকরা আর সেই চুক্তিপত্র শীলমোহর করে রাখছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“এই সব কারণে আমরা এখন নিজেদের মধ্যে লিখিত ভাবে চুক্তি করছি, আর তার উপর আমাদের নেতারা, লেবীয়েরা ও যাজকেরা তাঁদের সীলমোহর দিচ্ছেন।”