Nehemiah 9:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেশূয় ও বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কেনানী, এরা লেবীয়দের সোপানে দাঁড়িয়ে তাদের আল্লাহ্ মাবুদের কাছে চিৎকার করে কান্নাকাটি করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেশূয়, বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কনানী লেবীয়দের মাচায় দাঁড়িয়েছিলেন, তারা উচ্চস্বরে তাদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেশূয় ও বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কনানী, ইহারা লেবীয়দের সোপানে দাঁড়াইয়া আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে উচ্চৈঃস্বরে ক্রন্দন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেশূয় ও বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কনানী, ইহারা লেবীয়দের সোপানে দাঁড়াইয়া আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে উচ্চৈঃস্বরে ক্রন্দন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেশূয়, বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কনানী নামে লেবীয়েরা তাঁদের মঞ্চের উপর দাঁড়িয়ে জোরে জোরে তাঁদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসা, বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কেনানী নামে লেবীয়রা তাঁদের মঞ্চের উপর দাঁড়িয়ে জোরে জোরে তাঁদের মাবুদ আল্লাহ্কে ডাকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেবীয়দের জন্য নির্দিষ্ট সোপানে দাঁড়িয়ে যেশূয়, বানি, কদমীয়েল শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কেনানি তাদের প্রভু পরমেশ্বরকে উচ্চকণ্ঠে আহ্বান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর এই সব লেবীয়রা সিঁড়ির ওপর দাঁড়িয়ে রইল: যেশূয়, বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি, কনানী| তারা উচ্চস্বরে তাদের প্রভু, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেশূয়, বানি, কদ্মীয়েল, শবনিয়, বুন্নি, শেরেবিয়, বানি ও কনানী নামে লেবীয়েরা তাদের সিঁড়িতে দাঁড়িয়ে নিজেদের ঈশ্বর সদাপ্রভুর কাছে চিত্কার করে ডাকলেন।