Nehemiah 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমিই মাবুদ আল্লাহ্; তুমি ইব্রামকে মনোতীত করেছিলে, কল্দীয় দেশের ঊর থেকে বের করে এনেছিলে ও তাঁর নাম ইব্রাহিম রেখেছিলে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমিই সদাপ্রভু ঈশ্বর, তুমি অব্রামকে মনোনীত করে কলদীয় দেশের ঊর থেকে বের করে নিয়ে এসেছিলে আর তার নাম অব্রাহাম রেখেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমিই সদাপ্রভু ঈশ্বর; তুমি অব্রামকে মনোনীত করিয়াছিলে, কল্দীয় দেশের ঊর হইতে বাহির করিয়া আনিয়াছিলে, ও তাঁহার নাম অব্রাহাম রাখিয়াছিলে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমিই সদাপ্রভু ঈশ্বর; তুমি অব্রামকে মনোনীত করিয়াছিলে, কল্দীয় দেশের ঊর হইতে বাহির করিয়া আনিয়াছিলে, ও তাঁহার নাম অব্রাহাম রাখিয়াছিলে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমিই সদাপ্রভু ঈশ্বর। তুমি অব্রামকে বেছে নিয়ে কল্দীয়দের দেশ ঊর থেকে বের করে নিয়ে এসেছিলে আর তাঁর নাম রেখেছিলে অব্রাহাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমিই মাবুদ আল্লাহ্। তুমি ইব্রামকে বেছে নিয়ে ক্যালডীয়দের দেশ উর শহর থেকে বের করে নিয়ে এসেছিলে আর তাঁর নাম রেখেছিলে ইব্রাহিম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই হে প্রভু পরমেশ্বর মনোনীত করেছিলে অব্রামকে, ব্যবিলনের ঊর দেশ থেকে এনেছিলে তাকে, রেখেছিলে তার নাম অব্রাহাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, তুমিই আমাদের ঈশ্বর| তুমিই সেই জন যে অব্রামকে মনোনীত করে বাবিলের ঊর থেকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলে এবং তার নাম বদলে অব্রাহাম রেখেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমিই সদাপ্রভু ঈশ্বর। তুমি অব্রামকে বেছে নিয়ে কল্দীয়দের দেশ ঊর থেকে বের করে নিয়ে এসেছিলে ও তাঁর নাম রেখেছিলে অব্রাহাম