Nehemiah 9:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তোমার সাক্ষাতে তাঁর অন্তঃকরণ বিশ্বস্ত দেখে কেনানীয়, হিট্টিয়, আমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়ের দেশ তাঁর বংশকে দেবার জন্য তাঁর সঙ্গে নিয়ম করেছিলে, আর তুমি তোমার কালাম অটল রেখেছ, কেননা তুমি ধর্মময়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি তার অন্তর বিশ্বস্ত দেখে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়ের দেশ তার বংশকে দেবার জন্য, তার সঙ্গে নিয়ম স্থাপন করেছিলে। তুমি ধর্মময় বলে তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং আপনার সাক্ষাতে তাঁহার অন্তঃকরণ বিশ্বস্ত দেখিয়া কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়ের দেশ তাঁহার বংশকে দিবার জন্য, তাঁহার সহিত নিয়ম করিয়াছিলে, আর তুমি আপনার বাক্য অটল রাখিয়াছ, কেননা তুমি ধর্ম্মময়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং আপনার সাক্ষাতে তাঁহার অন্তঃকরণ বিশ্বস্ত দেখিয়া কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়ের দেশ তাঁহার বংশকে দিবার জন্য, তাঁহার সহিত নিয়ম করিয়াছিলে, আর তুমি আপনার বাক্য অটল রাখিয়াছ, কেননা তুমি ধর্মময়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাঁর অন্তর বিশ্বস্ত দেখে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়দের দেশ তাঁর বংশকে দেবার জন্য তাঁর জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলে। তুমি ন্যায়বান বলে তোমার প্রতিজ্ঞা তুমি রক্ষা করেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাঁর দিল বিশ্বস্ত দেখে কেনানীয়, হিট্টীয়, আমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়দের দেশ তাঁর বংশকে দেবার জন্য তাঁর জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলে। তুমি ন্যায়বান বলে তোমার ওয়াদা তুমি রক্ষা করেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রতি তাঁর অচলাভক্তি দেখে তুমি তার সঙ্গে করেছিলে এক সন্ধিচুক্তি। কনানী, হিত্তীয় আর অমোরীদের দেশ, পরিষী, যিবুষী আর গির্গাশীদের দেশ তাঁকে ও তাঁর বংশধরদের তুমি দেবে বলে করেছিলে অঙ্গীকার। সেই চুক্তি তুমি করেছ রক্ষা, তুমি সত্যময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমিই তার আনুগত্য এবং সততা লক্ষ্য করেছ| তুমিই সেই জন যে তার সঙ্গে একটি চুক্তি করেছিলে এবং তাকে ও তার উত্তরপুরুষদের কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় এবং গির্গাশীয়দের জমিগুলি দেবার প্রতিশ্রুতি দিয়েছিলে| তুমি তোমার প্রতিশ্রুতি রেখেছো কারণ তুমি ভাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং নিজের সামনে তাঁর অন্তর বিশ্বস্ত দেখে কনানীয়, হিত্তীয়, ইমোরীয়, পরিষীয়, যিবূষীয় ও গির্গাশীয়দের দেশ তাঁর বংশকে দেবার জন্য তাঁর জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছিলে। তুমি ন্যায়বান বলে তোমার প্রতিজ্ঞা তুমি অটল রেখেছিলে।