Numbers 1:16 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা মণ্ডলীর বেছে নেওয়া লোক, নিজ নিজ পিতৃবংশের নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের প্রধান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাজের মধ্য থেকে এই ব্যক্তিদের নিযুক্ত করা হল। তারা নিজের নিজের গোষ্ঠীর নেতা ছিলেন। ইস্রায়েলী গোষ্ঠীসমূহের তারা শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা মণ্ডলীর সমাহূত লোক, আপন আপন পিতৃবংশের অধ্যক্ষ; ইহারা ইস্রায়েলের সহস্রপতি ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা মণ্ডলীর সমাহূত লোক, আপন আপন পিতৃবংশের অধ্যক্ষ; ইহারা ইস্রায়েলের সহস্রপতি ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়দের মধ্য থেকে এই সব লোকদের নিযুক্ত করা হল। এঁরা হলেন তাঁদের পূর্বপুরুষদের গোষ্ঠীর নেতা এবং ইস্রায়েলীয়দের বিভিন্ন বংশের কর্তা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলদের মধ্য থেকে এই সব লোকদের নিযুক্ত করা হল। এঁরা হলেন তাঁদের পূর্বপুরুষদের গোষ্ঠীর নেতা এবং বনি-ইসরাইলদের বিভিন্ন বংশের কর্তা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওপরে উল্লিখিত ব্যক্তিরা তাদের গোষ্ঠীর নেতা| তাদের পরিবারগোষ্ঠীর সর্বময় কর্তা হিসেবে লোকরা তাদেরই মনোনীত করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা মণ্ডলীর মনোনীত লোক, তারা তাদের পূর্বপুরুষদের বংশের শাসনকর্ত্তা; তারা ইস্রায়েলের হাজা রপতি ছিল।