Numbers 1:17 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ও হারুন উল্লিখিত নামের ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের নাম দেওয়া হয়েছিল, মোশি ও হারোণ সেই ব্যক্তিদের নিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ও হারোণ উল্লিখিত নামা ব্যক্তিদিগকে সঙ্গে লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ও হারোণ উল্লিখিত নামের ব্যক্তিদিগকে সঙ্গে লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু যাঁদের নাম বলেছিলেন মোশি ও হারোণ তাদের ডেকে নিলেন এবং সেই বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে তাঁরা সমস্ত ইস্রায়েলীয়দের একসংগে জড়ো করলেন। ইস্রায়েলীয়েরা বংশ ও পরিবারের নাম বলে তাদের পূর্বপুরুষদের পরিচয় দিল। বিশ বা তার বেশী বয়সের পুরুষদের নাম এক এক করে লিখে নেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ যাঁদের নাম বলেছিলেন মূসা ও হারুন তাদের ডেকে নিলেন এবং সেই বছরের দ্বিতীয় মাসের প্রথম দিনে তাঁরা সমস্ত বনি-ইসরাইলদের একসংগে জমায়েত করলেন। বনি-ইসরাইলরা বংশ ও পরিবারের নাম বলে তাদের পূর্বপুরুষদের পরিচয় দিল। বিশ বা তার বেশী বয়সের পুরুষদের নাম এক এক করে লিখে নেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা সর্বময় কর্তা হিসেবে মনোনীত হয়েছিল, মোশি এবং হারোণ তাদেরই বেছে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও হারোণ নথিভুক্ত ব্যক্তিদেরকে সঙ্গে নিলেন