Numbers 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা লোকদের গোষ্ঠী অনুসারে, পিতৃকুল, নাম ও সংখ্যা অনুসারে বনি-ইসরাইলদের সমস্ত মণ্ডলীর প্রত্যেক পুরুষের সংখ্যা গণনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“গোষ্ঠী এবং পরিবার অনুযায়ী, সমস্ত ইস্রায়েলী সম্প্রদায়ের জনগণনা করো। প্রত্যেক ব্যক্তির নাম, এক এক করে তালিকাভুক্ত করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা লোকদের গোষ্ঠী অনুসারে, পিতৃকুলানুসারে, নাম-সংখ্যানুসারে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর, প্রত্যেক পুরুষের মস্তকের সংখ্যা গ্রহণ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা লোকদের গোষ্ঠী অনুসারে, পিতৃকুলানুসারে, নাম-সংখ্যানুসারে ইস্রায়েল-সন্তানদের সমস্ত মণ্ডলীর, প্রত্যেক পুরুষের মস্তকের সংখ্যা গ্রহণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি বংশ ও পরিবার অনুসারে ইস্রায়েলীয়দের মধ্যে যে সমস্ত পুরুষের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মত হয়েছে তাদের নাম এক এক করে লিখে প্রত্যেকের দল অনুসারে তুমি ও হারোণ লোকদের গণনা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি বংশ ও পরিবার অনুসারে বনি-ইসরাইলদের মধ্যে যে সমস্ত পুরুষের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মত হয়েছে তাদের নাম এক এক করে লিখে প্রত্যেকের দল অনুসারে তুমি ও হারুন লোকদের গণনা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা পরিবার ও পিতৃকুল আনুযায়ী সমগ্র ইসরায়েলী জনমণ্ডলীর সংখ্যা গণনা কর এবং ব্যক্তিগতভাবে প্রত্যেক পুরুষের নাম তালিকাভুক্ত কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের সমস্ত লোকসংখ্যা গণনা করো| প্রত্যেক ব্যক্তির নামের সাথে তার পরিবার এবং তার পরিবারগোষ্ঠী তালিকা তৈরী করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তোমরা লোকেদের গোষ্ঠী অনুসারে, বংশ অনুসারে, নাম সংখ্যা অনুসারে ইস্রায়েল সন্তানদের সমস্ত মণ্ডলীর, প্রত্যেক পুরুষ, প্রত্যেক লোককে গোন।