Numbers 1:20 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের প্রথমজাত রূবেণের সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের বড়ো ছেলে রূবেণের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তাহার সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম-সংখ্যানুসারে
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তাহার সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম-সংখ্যানুসারে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের বড় ছেলে রূবেণের বংশধরদের মধ্যে যাদের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মত হয়েছিল, বংশ ও পরিবারের পরিচয় অনুসারে এক এক করে তাদের নাম লিখে নেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের বড় ছেলে রূবেণের বংশধরদের মধ্যে যাদের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মত হয়েছিল, বংশ ও পরিবারের পরিচয় অনুসারে এক এক করে তাদের নাম লিখে নেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা রূবেণের পরিবারগোষ্ঠীর গণনা করেছিল| (রূবেণ ছিলেন ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র|) 20 বছর বয়স্ক অথবা তার বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম তাদের পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তার সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের সংখ্যা গণনা করা হল।