Numbers 1:3 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইলের মধ্যে যুদ্ধে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যত পুরুষ গমনযোগ্য, তুমি ও হারুন তাদেরকে সৈন্য অনুসারে গণনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের সমস্ত পুরুষ কুড়ি বছর বা তারও বেশি বয়স্ক ব্যক্তিদের, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তুমি ও হারোণ, শ্রেণিবিভাগ অনুসারে তাদের গণনা করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য, তাহাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাহাদিগকে গণনা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে গমনযোগ্য, তাহাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাহাদিগকে গণনা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের মধ্যে কুড়ি বছর এবং তার চেয়ে বেশি বয়সের যত পুরুষ যুদ্ধ করতে সক্ষম, তুমি ও হারোণ তাদের নামের একটি তালিকা তৈরি কর। এই কাজে প্রত্যেক বংশের গোষ্ঠীপতিরা তোমাদের সহকারী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি এবং হারোণ ইস্রায়েলের পুরুষদের মধ্যে যাদের বয়স 20 বছর অথবা তার বেশী তাদের সকলকেই গণনা করবে| (এরাই সেইসব মানুষ যারা ইস্রায়েলের সেনাবাহিনীতে কাজ করতে পারে|) তাদের গোষ্ঠী অনুযায়ী তালিকাভুক্ত করো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কুড়ি বছর ও তার বেশি বয়সী যত পুরুষ ইস্রায়েলের মধ্যে যুদ্ধে যাবার যোগ্য, তাদের সৈন্য অনুসারে তুমি ও হারোণ তাদেরকে গণনা কর।