Numbers 1:32 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ-সন্তানদের মধ্যে আফরাহীম-সন্তানদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম ও সংখ্যা লেখা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফের সন্তানদের মধ্য থেকে, ইফ্রয়িমের উত্তরসূরিদের মধ্য থেকে, সমস্ত পুরুষ যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, যারা সেনাদলে কাজ করতে সক্ষম, তাদের গোষ্ঠী এবং পরিবারের নথি অনুসারে এক একজনের নাম তালিকাভুক্ত করা হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ-সন্তানগণের মধ্যে ইফ্রয়িম-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ সন্তানগণের মধ্যে ইফ্রয়িম সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের নাম-সংখ্যানুসারে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফের ছেলেদের মধ্যে ইফ্রয়িমের বংশধরদের মধ্যে যাদের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মত হয়েছিল, বংশ ও পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফের ছেলেদের মধ্যে আফরাহীমের বংশধরদের মধ্যে যাদের বয়স বিশ বা তার বেশী, অর্থাৎ যারা যুদ্ধে যাওয়ার মত হয়েছিল, বংশ ও পরিবারের পরিচয় অনুসারে তাদের নাম লিখে নেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা ইফ্রয়িমের গোষ্ঠীর গণনা করেছিল| (ইফ্রয়িম ছিলেন যোষেফের পুত্র|) 20 বছর বয়স্ক অথবা তার চেয়ে বেশী বয়সের সমস্ত পুরুষ যারা সেনাবাহিনীতে কাজ করতে সক্ষম, তাদের প্রত্যেকের নাম নিজ নিজ পরিবার ও পরিবারগোষ্ঠী অনুসারেই তালিকাভুক্ত করা হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ সন্তানদের মধ্যে ইফ্রয়িম সন্তানদের গোষ্ঠী ও পরিবার অনুসারে কুড়ি বছর ও তার থেকে বেশি বয়সী যুদ্ধে যাবার যোগ্য সমস্ত পুরুষের নাম সংখ্যা গণনা করা হল।