Numbers 1:44 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব লোককে মূসা ও হারুন এবং ইসরাইলের বারো জন নেতা অর্থাৎ নিজ নিজ পিতৃকুলের একেক জন নেতা গণনা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও হারোণ এবং নিজের নিজের গোষ্ঠীর প্রতিনিধিস্বরূপ ইস্রায়েলের বারোজন নেতা, এই ব্যক্তিদের গণনা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল লোক মোশি ও হারোণ কর্ত্তৃক, এবং ইস্রায়েলের বারো জন অধ্যক্ষ অর্থাৎ আপন আপন পিতৃকুলের এক এক জন অধ্যক্ষ কর্ত্তৃক গণিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল লোক মোশি ও হারোণ কর্তৃক এবং ইস্রায়েলের বারো জন অধ্যক্ষ অর্থাৎ আপন আপন পিতৃকুলের এক একজন অধ্যক্ষ কর্তৃক গণিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি, হারোণ ও ইস্রায়েলীয়দের বারোজন নেতা এই সব লোকদের সংখ্যা গণনা করলেন। এঁরা প্রত্যেকেই তাঁর নিজের বংশের নেতা ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা, হারুন ও বনি-ইসরাইলদের বারোজন নেতা এই সব লোকদের সংখ্যা গণনা করলেন। এঁরা প্রত্যেকেই তাঁর নিজের বংশের নেতা ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি, হারোণ এবং ইস্রায়েলের বারোজন সর্বময় কর্তা এই লোকসংখ্যা গণনা করেছিল| (প্রত্যেকটি পরিবারগোষ্ঠীর থেকে একজন করে সর্বময় কর্তা ছিলেন|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এইসব লোকেদের মোশি ও হারোণের মাধ্যমে এবং ইস্রায়েলের বারোজন শাসনকর্ত্তা অর্থাৎ পরিবারের এক একজন শাসনকর্ত্তার মাধ্যমে গণনা করা হল।