Numbers 1:51 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শরীয়ত-তাঁবু তুলবার সময়ে লেবীয়েরা তা খুলবে এবং শরীয়ত-তাঁবু স্থাপনের সময়ে লেবীয়েরা তা স্থাপন করবে; অন্য গোষ্ঠীর লোক তার কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই উপাসনা-তাঁবুর স্থানান্তরের প্রয়োজন হবে, লেবীয়েরা তা খুলে ফেলবে। যখন উপাসনা-তাঁবু স্থাপন করতে হবে, লেবীয়েরাই তা করবে। অন্য যে কেউ তার নিকটবর্তী হয়, তাকে বধ করতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আবাস তুলিবার সময়ে লেবীয়েরা তাহা ভাঙ্গিবে; এবং আবাস স্থাপনের সময়ে লেবীয়েরা তাহা স্থাপন করিবে; অন্য গোষ্ঠীর লোক তাহার নিকটে গেলে তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আবাস তুলিবার সময়ে লেবীয়েরা তাহা ভাঙ্গিবে; এবং আবাস স্থাপনের সময়ে লেবীয়েরা তাহা স্থাপন করিবে; অন্য গোষ্ঠীর লোক তাহার নিকটে গেলে তাহার প্রাণদণ্ড হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবাস-তাম্বুটা যখন অন্য কোথাও নিয়ে যেতে হবে তখন লেবীয়েরাই সেটা খুলে নেবে এবং যখন সেটা খাটাতে হবে তখন তাদেরই তা খাটাতে হবে। অন্য কেউ তার কাছে গেলে তাকে মেরে ফেলা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবাস-তাম্বুটা যখন অন্য কোথাও নিয়ে যেতে হবে তখন লেবীয়রাই সেটা খুলে নেবে এবং যখন সেটা খাটাতে হবে তখন তাদেরই তা খাটাতে হবে। অন্য কেউ তার কাছে গেলে তাকে মেরে ফেলা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখনই পবিত্র তাঁবু স্থানান্তরিত হবে, লেবীয়রাই এটাকে স্থানান্তরিত করবে| যখনই বিরতির সময় পবিত্র তাঁবুর প্রতিষ্ঠা করা হবে তখন অবশ্যই লেবীয়রা এটিকে প্রতিষ্ঠা করবে| একমাত্র তারাই পবিত্র তাঁবুর রক্ষণাবেক্ষণ করবে| লেবীয় পরিবারগোষ্ঠী বহির্ভুত কোনো ব্যক্তি যদি তাঁবুর যত্নের ব্যাপারে সচেষ্ট হয়, তাহলে তার মৃত্যু অনিবার্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সমাগম তাঁবু অন্য জায়গায় নিয়ে যাবে, অবশ্যই লেবীয়েরা তা ভাঁ জ করে নিয়ে যাবে। যখন সমাগম তাঁবু স্থাপন করা হবে, অবশ্যই লেবীয়েরা তা স্থাপন করবে। অন্য কোন লোক সমাগম তাঁবুর কাছে গেলে তার প্রাণদণ্ড হবে।