Numbers 1:54 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলরা তা-ই করলো; মাবুদ মূসাকে যা যা হুকুম করেছিলেন সেই অনুসারে তারা সমস্ত কিছুই করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলীরা এই সমস্তই সঠিক করেছিল, যে রকম সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ সেইরূপ করিল; সদাপ্রভু মোশিকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাহারা সকলই করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল সন্তানগণ সেইরূপ করিল; সদাপ্রভু মোশিকে যাহা যাহা আজ্ঞা করিয়াছিলেন, তদনুসারে তাহারা সকলই করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশিকে যা আদেশ করেছিলেন ইস্রায়েলীয়েরা ঠিক তা-ই করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসাকে যা হুকুম দিয়েছিলেন বনি-ইসরাইলরা ঠিক তা-ই করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং প্রভু মোশিকে যা আদেশ করেছিলেন, ইস্রায়েলের লোকরা সেই অনুসারে সব কিছু করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা সেই রকম করল। সদাপ্রভু মোশিকে যা যা আদেশ করেছিলেন, সেই অনুসারে তারা সবই করল।