Numbers 10:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দ্বিতীয় বছর দ্বিতীয় মাসের বিশতম দিনে সেই মেঘ সাক্ষ্যের শরীয়ত-তাঁবুর উপর থেকে উপরে উঠে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয় বছরের, দ্বিতীয় মাসের, বিংশতিতম দিনে, সাক্ষ্যের তাঁবুর উপর থেকে মেঘ উন্নীত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দ্বিতীয় বৎসর দ্বিতীয় মাসে, মাসের বিংশতিতম দিবসে সেই মেঘ সাক্ষ্যের আবাসের উপর হইতে ঊর্দ্ধে নীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দ্বিতীয় বৎসর দ্বিতীয় মাসের বিংশতিতম দিবসে সেই মেঘ সাক্ষ্যের আবাসের উপর হইতে ঊর্ধ্বে নীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের বিশ দিনের দিন সাক্ষ্য-তাম্বুর উপর থেকে মেঘ সরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের বিশ দিনের দিন সাক্ষ্য-তাম্বুর উপর থেকে মেঘ সরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বিতীয় বছর দ্বিতীয় মাসের বিশ তারিখে ঈশ্বরের চুক্তি সিন্দুক যে শিবিরে থাকত তার উপর থেকে মেঘপুঞ্জ অপসারিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা মিশর ত্যাগ করার পরে, দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের 20 তম দিনে চুক্তির তাঁবুর ওপর থেকে মেঘ উঠল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্বিতীয় বছর দ্বিতীয় মাসের কুড়িতম দিনের সেই মেঘ সাক্ষ্যের সমাগম তাঁবুর উপর থেকে উঁচুতে উঠল।