Numbers 10:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বনি-ইসরাইল তাদের যাত্রার নিয়ম অনুসারে সিনাই মরুভূমি থেকে যাত্রা করলো, পরে সেই মেঘ পারণ মরুভূমিতে অবস্থান গ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলীরা সীনয় মরুভূমিতে থেকে বের হল এবং তারা এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করল, যতক্ষণ না মেঘ, পারণ প্রান্তরে এসে থামল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যাত্রার নিয়মানুসারে সীনয় প্রান্তর হইতে যাত্রা করিল, পরে সেই মেঘ পারণ প্রান্তরে অবস্থিতি করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যাত্রার নিয়মানুসারে সীনয় প্রান্তর হইতে যাত্রা করিল, পরে সেই মেঘ পারণ প্রান্তরে অবস্থিতি করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়েরা সিনাই মরু-এলাকা ছেড়ে বের হয়ে পড়ল। সেই মেঘ পারণ মরু-এলাকায় এসে স্থির হয়ে না দাঁড়ানো পর্যন্ত তারা চলতেই থাকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলরা সিনাই মরুভূমি ছেড়ে বের হয়ে পড়ল। সেই মেঘ পারণ মরুভূমিতে এসে স্থির হয়ে না দাঁড়ানো পর্যন্ত তারা চলতেই থাকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা পর্যায়ক্রমে সিনাই প্রান্তর থেকে যাত্রা শুরু করল। পরে সেই মেঘপুঞ্জ পারাণ প্রান্তরে এসে আবার ঘনীভূত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ইস্রায়েলের লোকরা তাদের যাত্রা শুরু করল| তারা সীনয় মরুভূমি ত্যাগ করে পারণ মরুভূমিতে মেঘ থামা পর্যন্ত ভ্রমণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েল সন্তানরা নিজেদের যাত্রার নিয়ম অনুসারে সীনয় মরুভূমি থেকে যাত্রা করল, পরে সেই মেঘ পারণ মরুপ্রান্তে অবস্থান করল।