Numbers 10:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসার মধ্য দিয়ে দেওয়া মাবুদের হুকুম অনুসারে তারা এই প্রথমবার যাত্রা করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশির মাধ্যমে সদাপ্রভুর আজ্ঞানুসারে, তারা এই প্রথমবার যাত্রা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহারা এই প্রথম বার যাত্রা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি দ্বারা দত্ত সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তাহারা এই প্রথমবার যাত্রা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির মধ্য দিয়ে সদাপ্রভুর দেওয়া আদেশ অনুসারে তারা এই প্রথম বারের মত যাত্রাপথে পা বাড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসার মধ্য দিয়ে মাবুদের দেওয়া হুকুম অনুসারে তারা এই প্রথম বারের মত যাত্রাপথে পা বাড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের আজ্ঞানুসারে এই ছিল তাদের প্রথম যাত্রা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই প্রথম লোকরা তাদের শিবির স্থানান্তর করল| প্রভু মোশিকে যেমন আদেশ করলেন, সেই ভাবেই তারা এটিকে স্থানান্তর করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশির মাধ্যমে দেওয়া সদাপ্রভুর আদেশ অনুসারে তারা এই প্রথম বার যাত্রা করল।