Numbers 10:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শরীয়ত-তাঁবু তোলা হল এবং গের্শোনীয়রা ও মরারীয়রা সেই শরীয়ত-তাঁবু বহন করে অগ্রসর হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর সমাগম তাঁবু তুলে ফেলা হল এবং যারা তা বহন করত, সেই গের্শোনীয়েরা এবং মরারীয়েরা তখন যাত্রারম্ভ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আবাস তোলা হইল, এবং গের্শোনের সন্তানগণ ও মরারির সন্তানগণ সেই আবাস বহন করিয়া অগ্রসর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আবাস তোলা হইল, এবং গের্শোনের সন্তানগণ ও মরারির সন্তানগণ সেই আবাস বহন করিয়া অগ্রসর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আবাস-তাম্বুটা খুলে ফেলা হল আর গের্শোনীয় ও মরারীয়েরা সেটা বয়ে নিয়ে চলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আবাস-তাম্বুটা খুলে ফেলা হল আর গের্শোনীয় ও মরারীয়রা সেটা বয়ে নিয়ে চলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সম্মিলন শিবির তুলে নেওয়া হল এবং শিবিরের বাহক গের্শোন ও মরারি বংশের লোকেরা যাত্রা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর পবিত্র তাঁবুটিকে তোলা হল, গের্শোন এবং মরারি পরিবারের লোকরা পবিত্র তাঁবুটিকে বহন করছিল, সুতরাং এই পরিবারের লোকরা সারিতে ঠিক তার পরেই ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমাগম তাঁবু তোলা হলে গের্শোনের সন্তানরা ও মরারির সন্তানরা সেই সমাগম তাঁবু বহন করার জন্য এগিয়ে গেল।