Numbers 10:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর রূবেণ বিভাগের সৈন্যদের সঙ্গে রূবেণের শিবিরের নিশান চললো; শদেয়ুরের পুত্র ইলীষূর তাদের সেনাপতি ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর রূবেণের শিবিরের সমস্ত সৈন্য দলীয় নিশান নিয়ে যাত্রা শুরু করল। শদেয়ূরের ছেলে ইলীষূর তাদের সেনাপতি ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে আপন সৈন্যগণের সহিত রূবেণের শিবিরের পতাকা চলিল; শদেয়ূরের পুত্র ইলীষূর তাহাদের সেনাপতি ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে আপন সৈন্যগণের সহিত রূবেণের শিবিরের পতাকা চলিল; শদেয়ুরের পুত্র ইলীষূর তাহাদের সেনাপতি ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদের পরে রওনা হল রূবেণ-বিভাগের বিভিন্ন দল তাদের বিভাগীয় পতাকার তলায়। রূবেণ-গোষ্ঠীর নেতা ছিলেন শদেয়ূরের ছেলে ইলীষূর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদের পরে রওনা হল রূবেণ-বিভাগের বিভিন্ন দল তাদের বিভাগীয় নিশানের তলায়। রূবেণ-গোষ্ঠীর নেতা ছিলেন শদেয়ূরের ছেলে ইলীষূর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পিছনে রূবেণ গোষ্ঠীর সেনাবাহিনী নিজেদের পতাকাসহ যাত্রা করল। শদেয়ূরের পুত্র ইলীষূর ছিলেন তাদের অধিনায়ক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর রূবেণের শিবির থেকে তিনটি গোষ্ঠী তাদের পতাকাসহ ভ্রমণ করল| প্রথম গোষ্ঠীটি ছিল রূবেণের পরিবারগোষ্ঠী| শদেয়ূরের পুত্র ইলীয়ুর ছিল এই গোষ্ঠীর দল নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে নিজের সৈন্যদের সঙ্গে রূবেণের শিবিরের পতাকা চলল; শদেয়ূরের ছেলে ইলীষূর তাদের সেনাপতি ছিলেন।