Numbers 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দু’টি রূপার তূরী তৈরি কর; পিটানো রূপা দিয়ে তা তৈরি করতে হবে; তুমি তা মণ্ডলীকে আহ্বান ও শিবির তুলে যাত্রার জন্য ব্যবহার করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পিটানো রুপো দিয়ে দুটি তূরী নির্মাণ করো এবং জনসাধারণকে একত্র করতে ও ছাউনির যাত্রা শুরু করার জন্য সেগুলি ব্যবহার করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি দুইটী রৌপ্যময় তূরী নির্ম্মাণ কর; পিটান রৌপ্যে তাহা নির্ম্মাণ কর; তুমি তাহা মণ্ডলীকে আহ্বান করিবার জন্য ও শিবির সকলের যাত্রার জন্য ব্যবহার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি দুইটি রৌপ্যময় তূরী নির্মাণ কর; পিটান রৌপ্যে তাহা নির্মাণ কর; তুমি তাহা মণ্ডলীকে আহ্বান করিবার জন্য ও শিবির সকলের যাত্রার জন্য ব্যবহার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি রূপা পিটিয়ে দু’টা তূরী তৈরী করে নাও। ইস্রায়েলীয়দের ডেকে জড়ো করবার জন্য এবং বিভিন্ন দলের যাত্রা শুরু করবার জন্য তুমি তা বাজাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি রূপা পিটিয়ে দু’টা শিংগা তৈরী করে নাও। বনি-ইসরাইলদের ডেকে জমায়েত করবার জন্য এবং বিভিন্ন দলের যাত্রা শুরু করবার জন্য তুমি তা বাজাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি পেটাই করা রূপোর দুটি তূরী নির্মাণ কর। জনমণ্ডলীকে আহ্বান করার জন্য এবং শিবির তুলে নিয়ে যাত্রা করার জন্য তুমি এগুলি ব্যবহার করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দুটি রূপোর শিঙা তৈরী কর| শিঙা দুটি তৈরী করার জন্য পেটানো রূপো ব্যবহার কর| লোকদের একসঙ্গে ডাকার জন্য এবং শিবির স্থানান্তরের সময় বলার জন্য এই শিঙা দুটি ব্যবহার করা হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি দুইটি রূপার শিঙ্গা তৈরী কর; পেটান রূপা দিয়ে তা তৈরী কর; তুমি তা মণ্ডলীকে ডাকার জন্য ও শিবিরগুলির যাত্রার জন্য ব্যবহার করবে।